Advertisement
E-Paper

Delhi fire: দিল্লিতে কারখানায় আবার আগুন, ঘটনাস্থলে দমকলের ২৫টি ইঞ্জিন

শনিবার রাত ৯টা ১০ মিনিট নাগাদ আগুন লেগেছে উত্তর দিল্লির নারেলা এলাকার প্লাস্টিক কারখানায়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ মে ২০২২ ০০:৩৩
আবার অগ্নিকাণ্ড দিল্লিতে।

আবার অগ্নিকাণ্ড দিল্লিতে। ফাইল চিত্র

আবারও অগ্নিকাণ্ড দিল্লিতে। এ বার নারেলা এলাকার একটি কারখানায় আগুন লাগল। ঘটনাস্থলে দমকলের ২৫টি ইঞ্জিন পৌঁছেছে।

দমকল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ৯টা ১০ মিনিট নাগাদ আগুন লেগেছে ওই কারখানায়। ঘটনাস্থলে রয়েছে দমকলের ২৫টি ইঞ্জিন। তবে ওই কারখানায় কেউ আটকে নেই বলেই জানা গিয়েছে।

শুক্রবার সন্ধ্যায় পশ্চিম দিল্লির মুণ্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি অফিসবাড়িতে আগুন লাগে। ওই ঘটনায় ২৭ জন মারা গিয়েছেন। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ৪০ জন। ওই তেতলা বাড়িটিতে মূলত বিভিন্ন সংস্থার অফিস রয়েছে। দোতলায় রয়েছে সিসিটিভি ক্যামেরা ও রাউটার নির্মাতা একটি সংস্থার অফিস। সেখান থেকেই আগুন লেগেছিল।

Delhi Fire Plastic Factory
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy