Advertisement
E-Paper

Fire: মহারাষ্ট্রের আহমদনগরে হাসপাতালে আগুন, মৃত্যু আইসিইউ-তে থাকা ১০ করোনা রোগীর

গত এপ্রিলে মহারাষ্ট্রের পালঘর জেলার বিরারের কোভিড হাসপাতালে শর্ট সার্কিটের জেরে আগুন লেগে ১৩ জন রোগীর মৃত্যু হয়েছিল।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২১ ১৪:০১
আহমদনগরের কোভিড হাসপাতালে আগুন।

আহমদনগরের কোভিড হাসপাতালে আগুন। ছবি: টুইটার থেকে নেওয়া।

মহারাষ্ট্রের আহমদনগরে একটি হাসপাতালে আগুন লাগার জেরে মৃত্যু হল ‘ইনটেনসিভ কেয়ার ইউনিট’ (আইসিইউ)-এ থাকা অন্তত ১০ জন কোভিড রোগীর। আহত হয়েছেন বেশ কয়েক জন।

রাজধানী মুম্বই থেকে প্রায় আড়াইশো কিলোমিটার দূরে আহমদনগরের সিটি সিভিল হাসপাতালে শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। দমকল বিভাগের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণেই ওই অগ্নিকাণ্ড।

প্রবল ধোঁয়ার শ্বাসরোধ হয়েই আইসিইউ-তে থাকা রোগীদের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। খবর পেয়েই দ্রুত উদ্ধারের কাজ শুরু করেন পুলিশ ও দমকলকর্মীরা। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।

গত এপ্রিলে মহারাষ্ট্রের পালঘর জেলার বিরারের কোভিড হাসপাতালে শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছিল। ওই ঘটনায় আইসিইউ-তে চিকিৎসাধীন ১৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছিল।

Fire Hospital Covid Hospital maharashtra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy