ইরানের শত্রুরা কেউ পালানোর পথ পাবে না। আমেরিকা এবং ইজ়রায়েলের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির মাঝে এমনটাই হুঙ্কার দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান। একই সঙ্গে জানিয়ে দিলেন, আয়াতোল্লা আলি খামেনেইয়ের দেখানো পথেই চলবে ইরান। রবিবার ইরানি সংবাদমাধ্যমে সম্প্রচারিত এক ভিডিয়োবার্তায় এমনটাই দাবি করেছেন তিনি।
ইরানবাসীর উদ্দেশে পেজ়েশকিয়ান বলেন, “আমরা আমাদের সর্বোচ্চ নেতার দেখানো পথেই চলব। ইরানের সামরিক বাহিনী আমাদের শত্রুদের ঘাঁটি ধ্বংস করে দেব।” তাঁর কথায়, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুদের এমন অবস্থা করবে যে তারা আর পালানোর পথ খুঁজে পাবে না। খামেনেইকে হত্যার ‘বদলা’ যে ইরান নেবে, তা আগেই বুঝিয়ে দিয়েছিলেন পেজ়েশকিয়ান। এই প্রতিশোধকে ইরানের ‘বৈধ অধিকার এবং কর্তব্য’ বলে দাবি করেছেন তিনি।
এ বার নিজের অবস্থান আরও স্পষ্ট ভাবে বুঝিয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট। একই সঙ্গে জানালেন, খামেনেইয়ের মৃত্যুর পরে গঠিত সর্বোচ্চ নেতৃত্ব পরিষদ ইতিমধ্যে নিজের কাজ শুরু করে দিয়েছে। বস্তুত, এই সর্বোচ্চ নেতৃত্ব পরিষদে অন্যতম সদস্য এখন পেজ়েশকিয়ান। এ ছাড়া রয়েছেন ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি এবং ধর্মীয় নেতা আলি রেজা আরাফি। আগে খামেনেইয়ের হাতে একক ভাবে যে ক্ষমতা ছিল, তা এখন থাকবে এই তিন সদস্যের নেতৃত্ব পরিষদের হাতেই।
আরও পড়ুন:
আমেরিকা এবং ইজ়রায়েলের হামলায় খামেনেইয়ের মৃত্যুর পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে পশ্চিম এশিয়ায়। ইজ়রায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। রবিবার বিকেলে জেরুসালেমের কাছে এক আবাসনে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। ইজ়রায়েলের বেইত শেমেস শহরেও ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যুর খবর মিলেছে। অন্য দিকে আমেরিকার যুদ্ধজাহাজবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনেও হামলা চালিয়েছে ইরান। ওই মার্কিন রণতরী লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানি বাহিনী। যদিও তাতে ক্ষয়ক্ষতি কী হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
১০:১০
এক ঘণ্টায় পর পর সাত মিথ্যা বলেছেন ট্রাম্প! সমঝোতা সহজ নয়, পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকের আগে বলে দিল ইরান -
০৮:৫৭
সোমবার আমেরিকা-ইরান ফের বৈঠকে বসতে পারে, সমঝোতা কি হবে? ইসলামাবাদে গিয়ে মধ্যস্থতার চেষ্টায় আরও ২ দেশ -
০৮:০১
হরমুজ় প্রণাালী আবার বন্ধ করে দেব! ট্রাম্পের একটি শর্ত শুনেই হুঁশিয়ারি ইরানের, আমেরিকার ‘ভুয়ো দাবি’তে বাড়ছে ক্ষোভ -
১৬:৪৮
ট্রাম্পের ‘ঘাড়ে বন্দুক রেখে’ শত্রুদের খতম! পারস্যে শান্তি এলে আমেরিকার ‘বিশ্বাস’ ভাঙবেন ইহুদি প্রধানমন্ত্রী? -
প্রথমে সমঝোতাপত্র স্বাক্ষর, ৬০ দিনেই ইরান-আমেরিকার চুক্তি পাকা হতে পারে! কোন কৌশলে এগোচ্ছে পাকিস্তান? নেপথ্যে কে