আয়াতোল্লা আলি খামেনেই নিহত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই দেশ শাসনে একটি কমিটি গড়েছে ইরান। সেই কমিটিতে বসানো হয়েছে খামেনেই ঘনিষ্ঠ আলিরেজা আরাফিকে। নতুন সর্বোচ্চ নেতা বেছে না-নেওয়া পর্যন্ত ইরানের দায়িত্ব থাকবে এই কমিটির হাতে। আর কমিটির সদস্য হিসাবে ৬৭ বছর বয়সি এই ধর্মীয় নেতার নিয়োগ ঘিরে শুরু হয়েছে আলোচনা। ভবিষ্যতে কি তিনিই হবেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা?
খামেনেইয়ের মৃত্যুর পর পরই ইরানের সংবিধান অনুযায়ী একটি কাউন্সিল গঠিত হয়েছে। তিন সদস্যের ওই কাউন্সিলের অন্যতম সদস্য করা হয়েছে খামেনেই ঘনিষ্ঠ এই ধর্মীয় নেতাকে। অপর দুই সদস্য হলেন সে দেশের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি। নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বাছাই না-হওয়া পর্যন্ত এই তিন সদস্যের কাউন্সিলই আপাতত সর্বোচ্চ নেতৃত্বের ভূমিকায় থাকবে।
খামেনেই বা তাঁর আগে আলি খোমেনেই— উভয়েই ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এই পদে বরাবরই ধর্মীয় নেতাদেরই প্রভাব বেশি দেখা গিয়েছে অতীতে। এত দিন খামেনেই একা যে পদে ছিলেন, এখন তিন জনকে নিয়ে সেই পদ পরিচালিত হবে। তবে এই তিন জনের মধ্যে একমাত্র ধর্মীয় নেতা। ফলে তিন সদস্যের কাউন্সিলে তাঁর প্রভাবই বেশি থাকবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদে খামেনেইয়ের উত্তরসূরি হিসাবে এক সময়ে তাঁর নাম নিয়েও বিস্তর আলোচনা চলেছিল। খামেনেইয়ের ঘনিষ্ঠ বৃত্তের অন্যতম ধর্মীয় নেতা হিসাবে বিবেচনা করা হয় তাঁকে। এখন ইরানের ‘অ্যাসেম্বলি অফ এক্সপার্ট্স’-এর ডেপুটি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন তিনি। বস্তুত, এই কমিটিই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিয়োগ করে। এর আগে ইরানের প্রভাবশালী ‘গার্ডিয়ান কমিটি’রও সদস্য ছিলেন আরাফি। ইরানের নির্বাচনে প্রার্থীদের বাছাই প্রক্রিয়া এবং সে দেশের পার্লামেন্টে পাশ হওয়া কোনও আইন পর্যালোচনার দায়িত্ব থাকে এই গার্ডিয়ান কমিটির উপরে। পাশাপাশি ইরানের ধর্মীয় শিক্ষাব্যবস্থারও প্রধান হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন আরাফি।
খামেনেইয়ের ঘনিষ্ঠ এবং ইরানের অন্যতম প্রতিষ্ঠিত ধর্মীয় নেতা হলেও রাজনৈতিক স্তরে তাঁকে নিয়ে খুব বেশি আলোচনা হয়নি অতীতে। ইরানের সামরিক বাহিনীর সঙ্গেও তাঁর খুব বেশি ঘনিষ্ঠতার কথা শোনা যায় না। নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা বাছাই না-হওয়া পর্যন্ত আরাফি, পেজ়েশকিয়ান এবং মোহসেনিকে নিয়ে গঠিত এই অন্তর্বর্তী কমিটির হাতেই থাকবে ইরান পরিচালনার দায়িত্ব।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
‘চুক্তি প্রায় চূড়ান্ত, ঘোষণার অপেক্ষা’! সমঝোতা প্রসঙ্গে দাবি ট্রাম্পের, জানান, খুলবে হরমুজ়! কী মত ইরানের
-
সুযোগ পেলেই চোরাগোপ্তা হামলা! সাবেক পারস্যের হাতে মার খাওয়ার প্রতিশোধ নিচ্ছে ‘নিরীহ’ আরব রাষ্ট্র
-
হরমুজ় প্রণালীতে চলল গুলি! ইরান-আমেরিকার মধ্যে বাড়ল উত্তেজনা, সংঘর্ষবিরতিতে কি ইতি? কী বললেন ডোনাল্ড ট্রাম্প
-
আমেরিকার হৃৎস্পন্দন বন্ধের হুঙ্কার, হরমুজ়ে যুক্তরাষ্ট্রের নৌবহর ধ্বংসে ‘আত্মঘাতী তিমি’দের নামাচ্ছে ইরান!
-
ইরানের বন্দরে একের পর এক জাহাজে আগুন! লেবাননে মুহুর্মুহু হামলা ইজ়রায়েলের, পশ্চিম এশিয়ায় আবার সামরিক উত্তেজনা বাড়ছে