Advertisement
E-Paper

ছাঁটাই অভিযানে মেটাও! মে মাসের মধ্যে বিশ্ব জুড়ে ৮ হাজার কর্মী ছাঁটবেন জ়ুকেরবার্গ, অনিশ্চিত ভারতীয় কর্মীরাও

সূত্রের খবর, ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠানটি প্রথম দফায় তাদের বিশ্বব্যাপী কর্মীসংখ্যার প্রায় ১০ শতাংশ অর্থাৎ প্রায় ৮,০০০ কর্মী ছাঁটাই করবে। সংস্থাটি বছরের দ্বিতীয়ার্ধে আরও এক দফা কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৬ ১১:২৫

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

মেটাতে এ বার হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা। নতুন করে কর্মী কমানোর পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা। তিনটি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। তাদের দাবি, ধাপে ধাপে কর্মী সঙ্কোচনের প্রক্রিয়া সম্পন্ন করবে ধনকুবের শিল্পপতি মার্ক জ়ুকেরবার্গের কোম্পানি। চলতি বছরের ২০ মে-এর মধ্যে ছাঁটাইয়ের প্রথম ধাপটি শেষ করার পরিকল্পনা রয়েছে তাদের। পরবর্তীকালে আরও ছাঁটাই করা হবে। প্রথম ধাপে মেটার প্রায় ১০ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে বলে রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সূত্রের খবর, ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠানটি প্রথম দফায় তাদের সারা বিশ্বের প্রায় ৮,০০০ কর্মী ছাঁটাই করবে তারা। সংস্থাটি বছরের দ্বিতীয়ার্ধে আরও এক দফা কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। যদিও সেই ছাঁটাইয়ের দিনক্ষণ ও পরিমাণ সম্পর্কে বিস্তারিত বিবরণ এখন ও চূড়ান্ত হয়নি। সূত্রটি এও জানিয়েছে, আগামী দিনে কৃত্রিম বুদ্ধিমত্তার কতটা অগ্রগতি হবে তা বিশ্লেষণ করে সংস্থার কর্মকর্তারা তাঁদের পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেন। রয়টার্স গত মাসেই জানিয়েছিল যে, সংস্থাটি তাদের বিশ্বব্যাপী কর্মীসংখ্যার ২০ শতাংশ বা তারও বেশি ছাঁটাই করার পরিকল্পনা করছে। মেটার সিইও জ়ুকেরবার্গ কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) কোটি কোটি ডলার বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এআইয়ের হাত ধরেই সংস্থার অভ্যন্তরীণ কাজকর্মের ধারায় আমূল পরিবর্তন করতে চাইছেন মেটাকর্তা।

বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে কর্মী ছাঁটাইয়ের তথ্য সংগ্রহকারী ওয়েবসাইট লেঅফস ডট এফওয়াই আই জানিয়েছে যে, এই বছর এখন পর্যন্ত ৭৩,২১২ জন কর্মী চাকরি হারিয়েছেন। ২০২৪ সাল জুড়ে এই সংখ্যা ছিল ১ লক্ষ ৫৩,০০০। ২০২২ সালের শেষদিকে এবং ২০২৩ সালের গোড়ায় মেটা-র পুনর্গঠনের জন্য প্রায় ২১,০০০ কর্মী ছাঁটাই করেছিল। সেই সময়ে মেটা-র শেয়ারের দাম দ্রুত কমছিল। এই বছরের শুরুতে তুলনামূলকভাবে স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে মেটা। বছরের শুরু থেকে মেটার শেয়ারের দাম ৩.৬৮ শতাংশ বেড়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার উপর বিপুল ব্যয় সত্ত্বেও, গত বছর সংস্থাটি ২০ হাজার কোটি বেশি রাজস্ব আয় করেছে এবং ৬ হাজার কোটি টাকা মুনাফা অর্জন করেছে।

Advertisement
Job Cuts Meta Facebook
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy