পশ্চিমবঙ্গে এসআইআরের প্রথম দফার চূড়ান্ত তালিকার পরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। কারণ, নথি যাচাই এবং নিষ্পত্তি হয়নি এমন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নামের পাশে লেখা ‘বিচারাধীন’। তাতে রয়েছে ভারতকে বিশ্বকাপ জেতানো উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষের নামও, যা নিয়ে রবিবারই নির্বাচন কমিশনকে তোপ দেগেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কটাক্ষ, “তা হলে তো ভারতের বিশ্বকাপটাই বিচারাধীন।” অভিষেকের সাংবাদিক বৈঠকের অনতিবিলম্বে সমাজমাধ্যমে রিচাকে নিয়ে একটি পোস্ট করেছে কমিশন। তাতে ইআরও কিংবা এইআরওকে-ই পরোক্ষে দায়ী করা হয়েছে। তাঁদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলেও জানিয়েছে কমিশন।
ক্রিকেটার রিচা শিলিগুড়ির সুভাষপল্লির বাসিন্দা। তাঁর নাম কেন এসআইআরে চূড়ান্ত তালিকায় ‘বিচারাধীন’, তার ব্যাখ্যায় কমিশন জানিয়েছে খসড়া তালিকায় তাঁকে ‘আনম্যাপ্ড’ হিসাবে চিহ্নিত করা হয়েছিল। তাঁর পরিবর্তে এক আত্মীয় শুনানিতে উপস্থিত হন এবং প্রয়োজনীয় নথি জমা দেন। কিন্তু এখন দেখা যাচ্ছে, সংশ্লিষ্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) বা অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (এইআরও) বিষয়টি নিষ্পত্তি করেননি। এই অবস্থায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, বিষয়টি বিচারকদের কাছে নিষ্পত্তির জন্য পাঠানো হয়েছে।
কিন্তু রিচার বিষয়টি নিষ্পত্তি না-হওয়ার কী কারণ ছিল, তা নিয়ে সংশ্লিষ্ট এইআরও বা ইআরও-র কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তার পর পরবর্তী পদক্ষেপের কথা জানাবে কমিশন। উল্লেখ্য, রিচার দিদি সোমশ্রী ঘোষের নামও রয়েছে ‘বিচারাধীন’ তালিকায়। এ নিয়ে শিলিগুড়ির মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব বলেন, ‘‘রিচা শুধু শিলিগুড়ির নয়, ভারতের গর্ব। এটা নির্বাচন কমিশনের খামখেয়ালিপনা। মহান নির্বাচন কমিশনের ভূমিকার নিন্দা করি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গে। গ্রাম থেকে শহর, বাড়িতে বাড়িতে পৌঁছোতে শুরু করেছেন কমিশনের বুথ স্তরের আধিকারিকেরা (বিএলও)। শুরু হয়ে গিয়েছে এনুমারেশন ফর্ম বিলিও।
- শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের আরও ১১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলেও একই সঙ্গে শুরু হয়েছে এসআইআরের কাজ। যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের জন্য অনলাইনে এনুমারেশন ফর্ম পূরণ করার ব্যবস্থা করেছে কমিশন।
-
ভোটার ট্রাইবুনালের কাজ শুরু! মোথাবাড়ি মাথায় রেখে কঠোর নিরাপত্তা, দফতর দর্শনে গিয়ে কী দেখল আনন্দবাজার ডট কম
-
পরিকাঠামো তৈরি, সোমবারেই ট্রাইবুনালে শুরু হয়ে যাবে শুনানি! রবিতে জোকার অফিস ঘুরে দেখে সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিচারপতিরা
-
জোকার ট্রাইবুনাল অফিসের কাজ প্রায় শেষ, শীঘ্রই শুরু হবে শুনানি, সম্পন্ন ১৯ প্রাক্তন বিচারপতির সহায়কদের প্রশিক্ষণ
-
এসআইআরে বাদ-পড়া ৯১ লক্ষ নামের মধ্যে ৬৩ শতাংশই হিন্দু! মুসলিম কত? হিসাব কষেছে তৃণমূল, কী বলছে বিজেপি?
-
নথি জমা দিয়েও নাম বাদ যাওয়ার অভিযোগ ববি হাকিমের কেন্দ্রে, এসআইআর জট মেটিয়াবুরুজেও