ট্রাক-জিপের সংঘর্ষে মৃত্যু হল চার জনের। আহত হয়েছেন আরও আট জন। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঠাণেতে। পুলিশ জানিয়েছে, ঠাণের দিকে যাচ্ছিল জিপটি। সেই সময় উল্টো দিক থেকে তীব্র গতিতে এসে ধাক্কা মারে একটি ট্রাক। দুর্ঘটনার অভিঘাতে জিপটিকে ১০০ মিটার দূরত্ব পর্যন্ত ঘষটে নিয়ে যায় ট্রাকটি।
আরও পড়ুন:
মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় দুর্ঘটনাটি ঘটে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ভিওয়ান্ডি তালুকার খাদোলি এলাকায় সেই সময় ভারী বৃষ্টি হচ্ছিল। ওই সময়ই উল্টো দিক থেকে এসে জিপটিকে ধাক্কা মারে ট্রাকটি। শেষে জিপটি উল্টে যায়।
আরও পড়ুন:
দুর্ঘটনায় ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়েছে। আহত আটজনের মধ্যে রয়েছেন জিপের চালক। স্থানীয়েরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
কিছু দিন আগে, মহারাষ্ট্রের মুম্বই-আগরা মহাসড়কের পাশে একটি ধাবার ভিতরে ঢুকে পড়ে একটি ট্রাক। এই দুর্ঘটনায় বেশ কয়েক জনের মৃত্যু হয়। জখম হন আরও কয়েক জন।