Advertisement
E-Paper

Mumbai: মুম্বইয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচ তলা বাড়ি!

সংবাদ সংস্থা সূত্রে খবর, মুম্বইয়ের সাইবাবা নগর এলাকায় ভেঙে পড়েছে পাঁচ তলা বাড়ি। চলছে উদ্ধারকাজ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২২ ১৩:৪৯
বাড়ি ভেঙে পড়ার সেই মুহূর্ত।

বাড়ি ভেঙে পড়ার সেই মুহূর্ত। ছবি টুইটার।

বাড়ি ভেঙে বিপত্তি মুম্বইয়ে। পশ্চিম বরিভালিতে ভেঙে পড়ল পাঁচ তলা বাড়ি। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

মুম্বইয়ের সাইবাবা নগর এলাকায় ভেঙে পড়েছে পাঁচ তলা বাড়ি। ধ্বংসস্তূপে কেউ আটকে পড়েছেন কি না, তা খতিয়ে দেখতে উদ্ধারকাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে তিনটি অ্যাম্বুল্যান্স।

দমকল আধিকারিকরা জানিয়েছেন, বাড়িটি জীর্ণ অবস্থায় ছিল। সে কারণে আগেই খালি করা হয়েছিল। ভেঙে পড়ার পর কেউ আটকে রয়েছেন কি না, সে ব্যাপারে নিশ্চিত হতে খতিয়ে দেখা হচ্ছে।

mumbai national news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy