Advertisement
E-Paper

মন কষাকষি করে ঘর ছেড়ে পালিয়েছিলেন, চার বছর পর স্ত্রীকে খুঁজে পেলেন যুবক

পুলিশ জানিয়েছে, ওই যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর মতপার্থক্য তৈরি হয়েছিল। সে কারণেই কাউকে কিছু না বলে ঘর ছেড়ে পালিয়েছিলেন ওই মহিলা। রবিবার তাঁকে উদ্ধার করা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ১৮:৫৭
স্ত্রীর নামে নিখোঁড ডায়েরি দায়ের করেছিলেন ওই যুবক।

স্ত্রীর নামে নিখোঁড ডায়েরি দায়ের করেছিলেন ওই যুবক। প্রতীকী ছবি।

স্বামীকে ছেড়ে আচমকা গোয়া থেকে উধাও হয়ে গিয়েছিলেন এক মহিলা। প্রায় ৪ বছর পর সেই মহিলার নাগাল পেল পুলিশ। রবিবার কর্নাটক থেকে ওই মহিলাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গোয়ার আগাসাইম এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন ওই দম্পতি। ২০১৯ সালে ওই মহিলা আচমকা উধাও হয়ে যান। পুলিশ ইনস্পেক্টর বিক্রম নায়েক জানিয়েছেন, স্বামীর সঙ্গে মতবিরোধের কারণে ঘর ছেড়েছিলেন ওই মহিলা। ওই দম্পতি গোয়ায় থাকলেও তাঁরা কর্নাটকের বাসিন্দা।

পুলিশের তরফে জানানো হয়েছে, ২০১৯ সালে আচমকা ওই মহিলা নিখোঁজ হয়ে যান। নিজের মোবাইল ফোনের নম্বরও বদল করেন তিনি। এর ফলে স্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগও করতে পারেননি ওই যুবক। স্ত্রীকে খুঁজে পেতে তাই পুলিশের দ্বারস্থ হন তিনি। তদন্তে নেমে পুলিশ এক সময় হাল ছেড়ে দেয়। কিন্তু ওই যুবক নিজের স্ত্রীকে খুঁজে পেতে মরিয়া হয়ে ওঠেন। নিয়মিত এ নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখেন যুবক।

সম্প্রতি ওই যুবক পুলিশে ফোন করে জানান যে, কর্নাটকের বিজাপুর এলাকায় তাঁর স্ত্রীকে দেখা গিয়েছে। এর পরই তদন্তে নেমে রবিবার ওই মহিলার নাগাল পায় পুলিশ।

Love Affair Love Story Crime
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy