Advertisement
E-Paper

Viral: এক ‘নৌকা’ দুই ‘সওয়ারি’! ভাগ দেওয়া আর না দেওয়ার লড়াইয়ে কে জিতল

তবে এখানে ‘নৌকা’ হল একটি বোতলের ঢাকনা। আর সেই নৌকার সওয়ারি দু’টি ব্যাঙ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২২ ১২:৪২
ভাগ নেওয়া আর না দেওয়ার লড়াই। ছবি সৌজন্য টুইটার।

ভাগ নেওয়া আর না দেওয়ার লড়াই। ছবি সৌজন্য টুইটার।

এক ‘নৌকা’ দুই সওয়ারি। আর তা নিয়েই মারমারি! যত বারই ওঠার চেষ্টা, ঠিক তত বারই ধাক্কা দিয়ে ফেলে দেওয়া। ঠিক যেন, ‘এ নৌকায় ভাগ হবে না’।

তবে এখানে ‘নৌকা’ হল একটি বোতলের ঢাকনা। আর সেই নৌকার সওয়ারি দু’টি ব্যাঙ। বৃষ্টি পড়ছে। আর জলে ভেসে চলেছে সেই ঢাকনা। তার উপর একটি ব্যাঙ। সেই ‘নৌকা’র সওয়ারি হতে হাজির আরও একটি ব্যাঙ। সেটি ওঠার চেষ্টা করতেই ঢাকনায় বসে থাকা ব্যাঙটি লাথি মারল। দ্বিতীয় ব্যাঙটি ছিটকে পড়ল জলে।

কিন্তু আবার সেটি ওঠার চেষ্টা করল। আবারও লাথি। এ বার প্রথম ব্যাঙটির পা টেনে ধরে নিজেকে সামলানোর চেষ্টা করল দ্বিতীয় ব্যাঙ। না, এ বারও ছিটকে পড়ল সেটি। এ ভাবেই ‘ভাগ নিতে চাই’ আর ‘ভাগ দেব না’র পালা চলতে থাকে। শেষে কে জিতল তা অবশ্য জানা যায়নি। কারণ এই ‘নিতে চাওয়া’ আর ‘না দিতে চাওয়া’র লড়াইয়ের ভিডিয়ো হঠাৎ শেষ হয়ে গিয়েছে।

কেউ কেউ রসিকতা এই দৃশ্যকে ‘টাইটানিক’ ছবির সঙ্গে তুলনা করে বলেছেন, ‘এটি ঠিক যেন টাইটানিকের চূড়ান্ত দৃশ্য!’

Frog Fight Viral video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy