Advertisement
E-Paper

পুরীতে ছাত্রীর রহস্যমৃত্যু, বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের এক ছাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে মৃত্যু, তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ ১৫:৪৩
ঘটনাস্থল থেকে সুইসাইড নোট পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে সুইসাইড নোট পাওয়া যায়নি। প্রতীকী ছবি।

বিশ্ববিদ্যালয়ের হস্টেলের ঘর থেকে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য ঘনাল পুরীতে। রবিবার শ্রী জগন্নাথ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে এক ছাত্রীর দেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে মৃত্যু, ধন্দে পুলিশ। সোমবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ওই ছাত্রী বাঙ্গি এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, হস্টেলের ঘর থেকে ওই ছাত্রীকে দীর্ঘক্ষণ বার হতে দেখা যায়নি। পরে ডাকাডাকি করে সাড়া না পাওয়া যাওয়ায় সন্দেহ হয় বাকি পড়ুয়াদের। এর পরই খবর দেওয়া হয় পুলিশে।

খবর পেয়ে হস্টেলে যায় সৈকত থানার একটি দল। হস্টেলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় ছাত্রীর দেহ উদ্ধার করা হয়। আত্মহত্যা নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে, তার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া দেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের হস্টেলের মধ্যে থেকে ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Mysterious death Crime police national news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy