Advertisement
E-Paper

এলপিজি নির্ভরতা কমাতে জোর সিএনজি-তে! বাড়িতে নলবাহিত গ্যাস সরবরাহের আবেদন দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দিল কেন্দ্র

রবিবারও কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গৃহস্থালিতে রান্নার গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। গ্রাহকদের মধ্যে ‘বুকিং’ সংক্রান্ত উদ্বেগও কমেছে। এই পরিস্থিতিতে বাণিজ্যিক গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফেরাতে চাইছে কেন্দ্র।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ২০:২৮
নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদী। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গ্যাসের জোগান স্বাভাবিক রাখতে গ্রাহকদের এলপিজি নির্ভরতা কমাতে চাইছে কেন্দ্র। রবিবার একটি নির্দেশিকায় কেন্দ্রের তরফে ফের পিএনজি (নলবাহিত প্রাকৃতিক গ্যাস) ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। নলবাহিত গ্যাস সরবরাহের জন্য পরিকাঠামো তৈরির আর্জি জানিয়ে যে সমস্ত আবেদন জমা পড়েছে, সেগুলির দ্রুত নিষ্পত্তি করতে বলা হয়েছে।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ‘পেট্রলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অর্গানাইজেশন’ (পেসো) গ্যাস সরবরাহের পরিকাঠামো তৈরির বিষয়ে ছাড়পত্র দিয়ে থাকে। কেন্দ্রের তরফে এই সংক্রান্ত আবেদন খতিয়ে দেখে ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। কেন্দ্রের একটি সূত্রের খবর, দেশের বড় শহরগুলিতে নল বা পাইপের মাধ্যমে সিএনজি সরবরাহ দ্রুত শুরু করতে চাইছে সরকার।

রবিবারও কেন্দ্রের তরফে জানানো হয়েছে, গৃহস্থালিতে রান্নার গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। গ্রাহকদের মধ্যে ‘বুকিং’ সংক্রান্ত উদ্বেগও কমেছে। এই পরিস্থিতিতে বাণিজ্যিক গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফেরাতে চাইছে কেন্দ্র। যুদ্ধ পরিস্থিতির আগে রাজ্যগুলিকে যে পরিমাণ বাণিজ্যিক গ্যাস সরবরাহ করত কেন্দ্র, তার ৫০ শতাংশ পুনরায় পাঠানো শুরু হয়েছে। কেন্দ্র জোগান বৃদ্ধি করায় বহু জায়গাতেই ধাবা, হোটেলগুলি পুনরায় খুলছে। তবে কেন্দ্রের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, বাণিজ্যক গ্যাস সরবরাহের ক্ষেত্রে রাজ্যগুলিকে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিতে হবে।

LPG gas Centre Narendra Modi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy