Advertisement
E-Paper

আমেরিকা থেকে এলপিজি নিয়ে ভারতে এল পণ্যবাহী জাহাজ, রয়েছে ১৬,৭১৪ মেট্রিক টন গ্যাস

আমেরিকা থেকে ভারতে আসা জাহাজটির নাম ‘পাইএক্সিস পাইওনিয়ার’। গত ১৪ ফেব্রুয়ারি এই জাহাজ টেক্সাসের একটি বন্দর থেকে ছেড়েছিল। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে এই জাহাজ ভারতে ঢোকায় দেশে গ্যাসের জোগান কিঞ্চিৎ বাড়ল বলেই মনে করা হচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ১৭:০৫
এলপিজি নিয়ে আমেরিকা থেকে ভারতে এল পণ্যবাহী জাহাজ।

এলপিজি নিয়ে আমেরিকা থেকে ভারতে এল পণ্যবাহী জাহাজ। ছবি: পিটিআই।

তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে আমেরিকা থেকে ভারতে এল পণ্যবাহী জাহাজ। রবিবার জাহাজটি কর্নাটকের নিউ ম্যাঙ্গালুরু বন্দরে ঢোকে। জাহাজটিতে রয়েছে ১৬,৭১৪ মেট্রিক টন।

আমেরিকা থেকে ভারতে আসা জাহাজটির নাম ‘পাইএক্সিস পাইওনিয়ার’। গত ১৪ ফেব্রুয়ারি এই জাহাজ টেক্সাসের একটি বন্দর থেকে ছেড়েছিল। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে এই জাহাজ ভারতে ঢোকায় দেশে গ্যাসের জোগান কিঞ্চিৎ বাড়ল বলেই মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, ম্যাঙ্গালুরুতেই রয়েছে দেশের বৃহত্তম ভূগর্ভস্থ গ্যাসের ভান্ডার। সমু্দ্রপৃষ্ঠ থেকে ২২৫ মিটার নীচে অবস্থিত এই ভান্ডারে ৮০ হাজার টন গ্যাস মজুত রাখা যায়। গত সেপ্টেম্বর মাসে এই ভান্ডার থেকে গ্যাস নেওয়া শুরু করে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি।

রবিবারই নিউ ম্যাঙ্গালুরু বন্দরে নোঙর করেছে রাশিয়ার তেলবাহী জাহাজ ‘অ্যাকোয়া টাইটান’। চিনের দিকে যাওয়ার সময় মাঝপথে অভিমুখ বদলে ভারতে এসেছে জাহাজটি। মাঝারি মাপের এই জাহাজটিতে অপরিশোধিত জ্বালানি তেল রয়েছে। দাবি করা হচ্ছে, চিন যাওয়ার পথে অন্তত সাতটি রুশ জাহাজ অভিমুখ বদলে ভারতের দিকে ঘুরেছে। তার মধ্যে ‘অ্যাকোয়া টাইটান’-ই প্রথম ভারতীয় বন্দরে নোঙর করেছে। তবে বাকি ছ’টি জাহাজের সবগুলিই ভারতে আসছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

LPG Cargo Ship US
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy