Advertisement
E-Paper

চাকরি নেই, মেলেনি কনেও, অবসাদে চরম পদক্ষেপ স্নাতক পাশ যুবকের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর কয়েক আগে স্নাতক হয়েছিলেন নাগরাজ। অনেক চেষ্টা করেও চাকরি পাননি। সে জন্য বিয়ে করতে পারেননি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৩ ১৮:৪৩
representational image of death

ছবি: প্রতিনিধিত্বমূলক।

স্নাতক হয়েছিলেন। তার পরেও কোনও চাকরি পাননি। চাকরি না থাকায় বিয়ে করতে পারেননি। অবসাদে বৃহস্পতিবার সকালে আত্মঘাতী হলেন ৩৫ বছরের যুবক। কর্নাটকের তেলঙ্গারা গ্রামের ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম নাগরাজ গণপতি গাওকর। গ্রামের বাইরে একটি গাছ থেকে ঝুলে আত্মহত্যা করেছেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর কয়েক আগে স্নাতক হয়েছিলেন নাগরাজ। অনেক চেষ্টা করেও চাকরি পাননি। সে জন্য বিয়ে করতে পারেননি। নাগরাজের অবসাদের কারণ সেটাই।

চাকরি না পেয়ে চাষাবাদ করার চেষ্টা করেছিলেন নাগরাজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। সে কারণে চাষের কাজও আর করতে পারেননি। বৃহস্পতিবার সকালে গ্রামের কাছে একটি পাহাড়ে গিয়ে আত্মহত্যা করেন যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইয়াল্লাপুরা থানার পুলিশ।

Unemployed Youth Suicide Graduate Karnataka
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy