Advertisement
E-Paper

পুণের বিজয় ‘ডন’ ধরা পড়তেই পাক-সমর্থিত ৯ জঙ্গির হদিস মেলে! দিল্লি, মুম্বই-সহ দেশের পাঁচ শহরে হামলার ছক ছিল?

পুলিশ সূত্রে খবর, দিল্লির ছতরপুর এলাকায় পাকিস্তানের চার হ্যান্ডলার ঘর ভাড়া নিয়ে থাকতেন। তাঁরা হলেন, মুন্না ঝিংঘড়া, দিলওয়ার খান, শাহজাদ ভাট্টি এবং আমির জাট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ১৬:০০
ধৃত সন্দেহভাজন। ছবি: পিটিআই।

ধৃত সন্দেহভাজন। ছবি: পিটিআই।

পুণের থেকে বিজয় ‘ডন’কে ধরতেই পাক-সমর্থিত জঙ্গিদের হামলার ষড়যন্ত্র ফাঁস হয়ে যায়। বিজয়ের সূত্র ধরেই ওই জঙ্গিদের হদিস পান গোয়েন্দারা। সূত্রের খবর, দিল্লি, মুম্বই-সহ দেশের পাঁচ শহরে বড়সড় হামলার ছক কষেছিল জঙ্গিরা। শনিবার দিল্লি পুলিশ এক নেপালি নাগরিক-সহ আট সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর, এই জঙ্গি মডিউলটি দেশের বিভিন্ন শহরে আলাদা আলাদা ভাবে বিভিন্ন সংবেদনশীল জায়গাগুলিকে হামলার জন্য বেছেছিল। পাক গুপ্তচর সংস্থা আইএসএআইয়ের নির্দেশে এই জঙ্গিরা কাজ করছিল বলে দাবি দিল্লি পুলিশের। কিন্তু শার্পশুটার বিজয় ‘ডন’ ধরা পড়তেই এই জঙ্গিদের হামলার ষড়যন্ত্র ফাঁস হয়ে যায়।

পুলিশ সূত্রে খবর, পুণে থেকে শার্পশুটার বিজয়কে গ্রেফতার করা হয়েছিল দিন কয়েক আগে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ থেকে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাঁদের দু’জনকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন, পাকিস্তানের শাহজাদ ভাট্টি নামে এক ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল। শাহজাদ ড্রোনের মাধ্যমে সীমান্তের ওপার থেকে ভারতে অস্ত্র পাচার করেন বলে জানতে পেরেছে পুলিশ। শাহজাদের সঙ্গে পাক গুপ্তচর সংস্থার ঘনিষ্ঠ যোগ রয়েছে বলেও তদন্তে উঠে এসেছে। শুধু তা-ই নয়, দাউদ ইব্রাহিম এবং আইএসআই-এর নির্দেশে নেটওয়ার্ক তৈরি করা শুরু করেছিল ধৃত ন’জন সন্দেহভাজন জঙ্গি।

পুলিশ সূত্রে খবর, দিল্লির ছতরপুর এলাকায় পাকিস্তানের চার হ্যান্ডলার ঘর ভাড়া নিয়ে থাকতেন। তাঁরা হলেন, মুন্না ঝিংঘড়া, দিলওয়ার খান, শাহজাদ ভাট্টি এবং আমির জাট।

Terrorists
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy