Advertisement
E-Paper

কুকুরের সঙ্গে সঙ্গম করতে স্ত্রীকে চাপ, স্বামী গ্রেফতার

বার বার স্ত্রীকে বাড়ির পোষা কুকুরের সঙ্গে যৌনসঙ্গমে লিপ্ত হওয়ার জন্য জোর করতেন স্বামী। এমনকী পোষ্যের সঙ্গে ওই কাজ না করলে বাড়ি থেকে বেরতে দেওয়া হবে না বলেও হুমকি দিতেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৭ ১৮:৫৪

বার বার স্ত্রীকে বাড়ির পোষা কুকুরের সঙ্গে যৌনসঙ্গমে লিপ্ত হওয়ার জন্য জোর করতেন স্বামী। এমনকী পোষ্যের সঙ্গে ওই কাজ না করলে বাড়ি থেকে বেরতে দেওয়া হবে না বলেও হুমকি দিতেন।

আর সহ্য করতে না পেরে এ বার পুলিশের দ্বারস্থ হলেন স্ত্রী। কর্নাটকের বেলাগাভি জেলার এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

২৫ বছর বয়সী ওই মহিলা বেলাগাভির কাটাকোল থানায় তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি পুলিশকে জানান, বছর সাতেক আগে ওই তাঁদের বিয়ে হয়। তিনটি সন্তানও রয়েছে তাঁদের। বিয়ের পর থেকেই তাঁর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতেন পেশায় ট্রাকচালক ওই স্বামী। গত দু’বছর আগে থেকে অত্যাচারের মাত্রা কয়েকগুণ বেড়ে গিয়েছিল। গত চার মাস ধরে রোজ বাজার থেকে নোংরা ভিডিও-র সিডি নিয়ে আসতেন তিনি। রোজ রাতে তাঁকে জোর করে সেই সব ভিডিও দেখতে বাধ্য করা হত। আর ভিডিও-র কায়দাতেই স্ত্রী-র সঙ্গে সঙ্গম করতে চাইতেন তিনি।

আরও পড়ুন: এ ভাবে ফেলে পেটানো হল পড়ুয়াকে! দেখুন ভিডিও

স্বামীর বিকৃত কাম গত ২২ মার্চ চরমে পৌঁছয়। তিনি একটি কুকুর কিনে বাড়িতে নিয়ে আসেন। এমনকী ওই কুকুরের সঙ্গে সঙ্গমের জন্য জোরাজুরি করতে থাকেন। কথা না শুনলে তিন সন্তান-সহ ওই মহিলাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন বলেও হুমকি দেওয়া হয়।

এর পরেই গত ২৫ মার্চ থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। স্ত্রীর প্রতি নৃশংস অত্যাচারের অভিযোগে গ্রেফতার করা হয় ওই যুবককে। তাঁর বিরুদ্ধে ৪৯৮(এ), ৫০৪ এবং ৫০৬ ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ।

Arrest Domestic violence Sex & Harrasment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy