Advertisement
E-Paper

বচসার জেরে স্ত্রীকে গুলি করে খুন করলেন যুবক! ঘটনাস্থল উত্তরপ্রদেশ

পারিবারিক অশান্তির কারণে খুন বলে অনুমান পুলিশের। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:২২
representative photo of deadbody

স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। প্রতীকী ছবি।

বচসার জেরে স্ত্রীকে গুলি করে খুন করলেন এক যুবক। এমন অভিযোগই উঠেছে উত্তরপ্রদেশের ফারুকাবাদ জেলায়। এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় খুন করা হয় বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। নিহত মহিলার নাম জ্যোতি। পারিবারিক অশান্তির কারণেই জ্যোতিকে গুলি করে তাঁর স্বামী উপেন্দ্র খুন করেন বলে অভিযোগ। বাড়ির বাইরে খুনের পর চম্পট দেন ওই যুবক।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের দল। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার অশোককুমার মীনা। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, উপেন্দ্রের দ্বিতীয় স্ত্রী ছিলেন জ্যোতি। তাঁদের ৩ বছরের এক পুত্রসন্তান রয়েছে।

তবে ঠিক কী নিয়ে দম্পতির মধ্যে অশান্তি বেধেছিল, তা এখনও স্পষ্ট নয়। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়নি। যুবকের কাছে কী ভাবে পিস্তল এল, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Crime police national news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy