জম্মু-কাশ্মীরের পহেলগাঁও কাণ্ডে জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। অভিযোগ, ওই দু’জন জঙ্গিদের আশ্রয় দিয়েছিলেন। তার পরেই গত ২২ এপ্রিল রক্তাক্ত হয় বৈসরন উপত্যকা, প্রাণ হারান ২৬ জন নিরপরাধ মানুষ। যাঁদের মধ্যে ছিলেন ২৫ জন পর্যটক এবং এক জন স্থানীয় বাসিন্দা।
এনআইএ জানিয়েছে,যে দু’জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের নাম পারভেজ় আহমেদ জোঠর এবং বশির আহমেদ জোঠর। পারভেজ পহেলগাঁওয়ের বাটকোটের বাসিন্দা। বশিরের বাড়ি হিল পার্কে। তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক ভাবে ধৃতেরা স্বীকার করেছেন যে, পহেলগাঁও হানায় জড়িত জঙ্গিদের খাওয়া-দাওয়া, যাতায়াত এবং থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন তাঁরা।
ধৃতেরা এ-ও জানিয়েছেন, যে তিন জঙ্গিকে তাঁরা আশ্রয় দিয়েছিলেন, তাঁরা সন্ত্রাসবাদী সংগঠন লশকর-এ-ত্যায়বার সদস্য এবং পাকিস্তানি নাগরিক। কোথায় ঘাঁটি গেড়েছিল পাকিস্তানের ওই জঙ্গিরা, তা-ও জানা গিয়েছে। ধৃত পারভেজ় ও বশির জানিয়েছেন, হিল পার্কে একটি ছোট বসতিতে (ধোক) ছিল তিন লশকর জঙ্গি।
এনআইএ সূত্রে খবর, ধৃতেরা স্বীকার করেছেন যে, তাঁরা পরিচয় জানার পরেও তিন পাক জঙ্গিকে আশ্রয় দেন এবং সাহায্য করেন। ওই দুই আশ্রয়দাতার বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের ১৯ ধারায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের নামের তালিকায় ওই দু’জনের নামও ঢুকিয়েছে এনআইএ। বস্তুত, পহেলগাঁও জঙ্গিহানার দু’মাসের মাথায় গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য পেয়েছেন জাতীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এনআইএ জানিয়েছে, নাম-পরিচয় জিজ্ঞাসা করেই পর্যটকদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল জঙ্গিরা।
আরও পড়ুন:
উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গিহানায় পাক-যোগের কথা আগেই জানা গিয়েছে। ইসলামাবাদ শুরু থেকে তা অস্বীকার করলেও ‘অপারেশন সিঁদুর’ এবং ভারত-পাক সংঘর্ষের পরে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থান বিশ্বব্যাপী পৌঁছে দিতে সর্বদলীয় প্রতিনিধিদলের সাতটি দল বিভিন্ন দেশে সফর করেছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা