Advertisement
E-Paper

বাণিজ্যচুক্তি নিয়ে ভারত এবং আমেরিকার আবার মুখোমুখি বৈঠক! পরিবর্তিত পরিস্থিতিতে পুনর্বিবেচনা হবে চুক্তির খসড়া?

ত তিন-চার মাসে দু’দেশের প্রতিনিধিদলের মধ্যে মুখোমুখি বৈঠক হয়নি। যদিও কেন্দ্রীয় বাণিজ্যসচিব রাজেশ অগ্রবাল জানান, সামনাসামনি না-বসলেও দু’পক্ষের মধ্যে ভার্চুয়াল আলোচনা হয়েছে ওই সময়ে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ২১:৫৬
(বাঁ দিকে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)।

(বাঁ দিকে) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।

দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে ফের মুখোমুখি বসছে ভারত এবং আমেরিকা। সোমবার থেকে ওয়াশিংটনে শুরু হবে তিন দিনের বাণিজ্য আলোচনা। বৈঠকের জন্য ভারত থেকে প্রায় ১২ জন আধিকারিক আমেরিকায় যাচ্ছেন। দু’দেশের মধ্যে বাণিজ্যচুক্তির খসড়া ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। কিন্তু বর্তমানে পরিস্থিতি বদলেছে। মার্কিন সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে ট্রাম্পের শুল্কনীতি। ট্রাম্প প্রশাসনের চাপানো শুল্কের বিরুদ্ধে রায় দিয়েছে সে দেশের আদালত। ওই ধাক্কার পরে ট্রাম্প প্রশাসন ২৪ ফেব্রুয়ারি থেকে ১৫০ দিনের জন্য সব দেশের উপর ১০ শতাংশ শুল্ক চাপিয়েছে। পিটিআই জানাচ্ছে, এই পরিবর্তিত শুল্ক ব্যবস্থায় ভারত এবং আমেরিকা দু’দেশই চুক্তির খসড়া পুনর্বিবেচনা করতে চাইতে পারে।

ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে থাকছেন বাণিজ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব দর্পণ জৈন। এর আগেও ভারত এবং আমেরিকার প্রতিনিধিদলের মধ্যে বেশ কয়েক দফা বৈঠক হয়েছে। ভারতীয় প্রতিনিধিদল আমেরিকায় গিয়েছে। আবার মার্কিন প্রতিনিধিদলও এ দেশে এসেছে। তবে গত তিন-চার মাসে দু’দেশের প্রতিনিধিদলের মধ্যে মুখোমুখি বৈঠক হয়নি। যদিও কেন্দ্রীয় বাণিজ্যসচিব রাজেশ অগ্রবাল জানান, সামনাসামনি না-বসলেও দু’পক্ষের মধ্যে ভার্চুয়াল আলোচনা হয়েছে এই পর্বেও।

গত ৭ ফেব্রুয়ারি ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তির খসড়া প্রকাশিত হয়েছিল। অন্তর্বর্তী ওই খসড়া অনুযায়ী, আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্কের হার ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার সিদ্ধান্ত নেয় ট্রাম্প প্রশাসন। অন্য দিকে, ভারতও বিভিন্ন মার্কিন পণ্যের উপর শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয়। তবে ট্রাম্প প্রশাসনের ‘পারস্পরিক শুল্কনীতি’ পরবর্তী সময়ে ধাক্কা খায় মার্কিন সুপ্রিম কোর্টে।

Advertisement

গত ফেব্রুয়ারি মাসেই ভারত এবং আমেরিকার প্রতিনিধিদলের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তা স্থগিত হয়ে যায়। এ অবস্থায় সোমবার থেকে ওয়াশিংটনে ফের তিন দিনের জন্য বৈঠকে বসছে দুই দেশ। বস্তুত, যে সময়ে দ্বিপাক্ষিক চুক্তির খসড়া প্রকাশিত হয়েছিল, তখন বাণিজ্যক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় সুবিধাজনক অবস্থায় ছিল ভারত। তবে এখন সব দেশের উপরেই ট্রাম্প প্রশাসন ১০ শতাংশ শুল্ক চাপানোয় এই চুক্তির পুনর্বিবেচনা করার প্রয়োজন রয়েছে বলে মনে করা হচ্ছে। সরকারি সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানাচ্ছে পিটিআই।

US India Trade Narendra Modi Donald Trump
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy