ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক খবর প্রচারের অভিযোগ। পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এই তালিকায় রয়েছে পাকিস্তানের প্রথম সারির কয়েকটি সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলও। কোপ পড়েছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলের উপরও।
সরকারের একটি সূত্র মারফত জানা গিয়েছে, নিষিদ্ধ হওয়া পাক ইউটিউব চ্যানেলগুলিতে পহেলগাঁও কাণ্ডের পর ভারতের বিরুদ্ধে প্ররোচনামূলক এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক বিষয়বস্তু প্রচার করা হচ্ছিল। এমনকি মিথ্যা ভাষ্য তৈরি এবং ভারতের সেনাবাহিনী সম্পর্কেও বিরূপ মন্তব্য করার অভিযোগ উঠেছে ওই চ্যানেলগুলির বিরুদ্ধে। ওই সূত্রের দাবি, ইউটিউব চ্যানেলগুলিকে নিষিদ্ধ করার আর্জি জানিয়েছিল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। তা মেনেই সেগুলিকে ভারতে নিষিদ্ধ বলে ঘোষণা করা হল। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই ইউটিউব চ্যানেলগুলির মোট সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় সাড়ে ছ’কোটি।
আরও পড়ুন:
ভারতে নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলি খুললেই ভেসে আসছে একটি বার্তা। তাতে লেখা রয়েছে, “এই বিষয়টি এই দেশে এখন উপলব্ধ নয়। কারণ জাতীয় নিরাপত্তার কারণে সরকার এই নির্দেশ দিয়েছে।” ১৬টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ করার পাশাপাশি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কেও পহেলগাঁও কাণ্ড নিয়ে একটি প্রতিবেদনের জন্য সতর্ক করেছে কেন্দ্র। সম্প্রতি একটি প্রতিবেদনে বিবিসি পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার প্রসঙ্গে ‘সন্ত্রাসবাদী’ শব্দটি না-লিখে ‘জঙ্গি’ হামলা বলে উল্লেখ করে। বিষয়টি ভাল ভাবে দেখছে না নয়াদিল্লি। বিষয়টি নিয়ে সরকারের আপত্তির কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে বিবিসি-র ভারতীয় শাখার প্রধান জ্যাকি মার্টিনকে। উল্লেখ্য, পহেলগাঁও হামলা নিয়ে প্রকাশিত প্রতিবেদন নিয়ে একই অভিযোগে মার্কিন সরকারের কোপের মুখে পড়েছিল সংবাদপত্র ‘নিউ ইয়র্ক টাইম্স’।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা