E-Paper

শ্রীলঙ্কার সঙ্কটে জ্বালানি পাঠিয়ে সাহায্য ভারতের

চলতি মাসে পশ্চিম এশিয়া ও সিঙ্গাপুর থেকে জ্বালানি মিলবে বলে আশা করছিল শ্রীলঙ্কা। কিন্তু যুদ্ধের পরিস্থিতিতে সেই জ্বালানি আসেনি। শ্রীলঙ্কাকে ইতিমধ্যেই জ্বালানির দাম প্রায় ২৫ শতাংশ বাড়াতে হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ০৯:২৪

—প্রতীকী চিত্র।

প্রতিবেশী রাষ্ট্রের পাশে দাঁড়িয়ে শ্রীলঙ্কাকে ৩৮ হাজার টন জ্বালানি (পেট্রল ও ডিজ়েল) দিয়ে সাহায্য করল ভারত। চলতি সপ্তাহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের ফোনে কথা হয়েছিল। পাশাপাশি দু’দেশের বিদেশমন্ত্রীর মধ্যেও ফোনে কথা হয়েছে। শনিবার কলম্বোয় অবস্থিত ভারতীয় হাই কমিশন জানিয়েছে, শ্রীলঙ্কাকে ভারত ৩৮ হাজার টন জ্বালানি সরবরাহ করেছে। এর মধ্যে ২০ হাজার টন ডিজ়েল ও ১৮ হাজার টনপেট্রল রয়েছে।

চলতি মাসে পশ্চিম এশিয়া ও সিঙ্গাপুর থেকে জ্বালানি মিলবে বলে আশা করছিল শ্রীলঙ্কা। কিন্তু যুদ্ধের পরিস্থিতিতে সেই জ্বালানি আসেনি। শ্রীলঙ্কাকে ইতিমধ্যেই জ্বালানির দাম প্রায় ২৫ শতাংশ বাড়াতে হয়েছে। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কায় জ্বালানির জোগান যাতে অব্যাহত থাকে, তা নিশ্চিত করতে ভারত পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে বাংলাদেশও ভারতের শোধনাগার থেকে ৪৫ হাজার টন ডিজ়েল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই ৫ হাজার টন ডিজ়েল ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে সেদেশে পাঠানো হয়েছে। ১৩১.৫ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন দিয়ে আরও ডিজ়েল জোগানো হবে। কেন্দ্রীয় সরকারের বক্তব্য, দেশের বাজারে জ্বালানির জোগান অব্যাহত রেখে প্রতিবেশী দেশের অনুরোধ বিবেচনা করে যথাসম্ভব সাহায্যকরা হচ্ছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Fuel Petrol Diesel

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy