আগামী ১৪ মে ব্রিকসভুক্ত রাষ্ট্রগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের আয়োজন করছে নয়াদিল্লি। তার আগে গত কাল রাশিয়ার উপবিদেশমন্ত্রী আন্দ্রে রুদেঙ্কোর সঙ্গে নয়াদিল্লিতে বৈঠক করলেন বিদেশসচিব বিক্রম মিস্রী। পাশাপাশি, উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা পি কপূরের সঙ্গেও পৃথক বৈঠক করে পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন রুশ মন্ত্রী। সঙ্গে সেরেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও।
বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, রাশিয়া এবং ভারতের বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দু’পক্ষের। আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে কথা হয়েছে। ব্রিকস-এ রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ আসবেন, এমনটাই জানিয়েছেন রুদেঙ্কো। শুধু ব্রিকস-ই নয়, এসসিও এবং জি২০ মঞ্চে রাশিয়া এবং ভারত ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে চলবে বলে ঐকমত্য হয়েছে বৈঠকে। পাশাপাশি, ব্রিকস গোষ্ঠীভুক্ত আর একটি রাষ্ট্র চিনের মহারাষ্ট্রে নিযুক্ত কনসাল জেনারেল কিন জাই আজ জানিয়েছেন, ভারতের সঙ্গে ইতিবাচক, সহযোগিতামূলক এবং উন্নয়নমুখী সম্পর্ক বহাল রাখার দিকেই জোর দিচ্ছে তাঁর দেশ। বিশেষ করে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করাকে অগ্রাধিকার দিয়েছেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)