Advertisement
E-Paper

পশ্চিম এশিয়া ও হরমুজ় প্রণালীতে শান্তি ফেরাতে সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গে কথা বললেন মোদী

সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন, তাঁর সঙ্গে আল নাহিয়ানের কথা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টকে ইদের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৬ ০২:৩৩
(বাঁ দিকে) শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং নরেন্দ্র মোদী (ডান দিকে)

(বাঁ দিকে) শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং নরেন্দ্র মোদী (ডান দিকে) — ফাইল চিত্র।

পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও হরমুজ় প্রণালী প্রসঙ্গে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনালাপ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরমুজ় দিয়ে নিরাপদ ও স্বাভাবিক ভাবে নৌ-যান চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ করতে দুই নেতাই সম্মত হয়েছেন।

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পশ্চিম এশিয়ায় দ্রুত শান্তি, সার্বিক নিরাপত্তা ও স্থিথিশীলতা ফিরিয়ে আনার জন্য ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি যৌথ ভাবে কাজ করতে সম্মত হয়েছে। জানা গিয়েছে, ইরান-আমেরিকা ও ইজ়রায়েল যুদ্ধ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরশাহির বিভিন্ন জায়গায় ইরানের হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মোদী। প্রসঙ্গত, যুদ্ধ পরিস্থিতিতে এই নিয়ে দ্বিতীয়বার দুই নেতার আলোচনা হল।

সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন, তাঁর সঙ্গে আল নাহিয়ানের কথা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টকে ইদের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। মোদী লেখেন, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহির উপরে হওয়া আক্রমণের ফলে নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। সে দে‌শের বেসামরিক কাঠামো ধ্বংস হয়েছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। হরমুজ় প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে এক মত হয়েছেন দুই নেতা। মোদি লেখেন, ‘‘এই অঞ্লে দ্রুত শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের জন্য আমরা এক সঙ্গে কাজ চালিয়ে যাব।’’

যুদ্ধপরিস্থিতিতে ইরান, ইজ়রায়েল, কুয়েত, ওমান-সহ বিভিন্ন দেশের নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী। আবারও কথা বললেন সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্টের সঙ্গে।

Strait of Hormuz Iran Israel Crisis USA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy