এ বার পাকিস্তানের তেলবাহী জাহাজকে হরমুজ় পেরোনোর অনুমতি দিল ইরান। প্রশাসনিক সূত্রে খবর, জাহাজটি ইতিমধ্যে আরব সাগরে পড়েছে। বুধবার নাগাদ সেটি পাকিস্তানের করাচিতে পৌঁছোতে পারে। ‘এমটি করাচি’ নামে ওই জাহাজে প্রায় ১,০৯,৯৯০ টন অপরিশোধিত তেল রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান শিপিং কর্পোরেশনের মুখপাত্র ফারুক নিজ়ামি। এর আগে ভারতের এলপিজি বোঝাই জাহাজকে হরমুজ় পেরোনোর অনুমতি দিয়েছিল ইরান। দু’টি জাহাজ ইতিমধ্যে ভারতে পৌঁছেছে।
পাকিস্তানের প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আবু ধাবি থেকে তেল নিয়ে জাহাজটি ১৫ মার্চ হরমুজ় প্রণালী পেরিয়ে আসে। পাকিস্তানের নৌসেনা তাকে নিরাপত্তা দিয়ে নিয়ে আসে। দেশে চাহিদা মেটাতে পাকিস্তান অন্য দেশে থেকে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল আমদানি করে। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে ইরান হরমুজ় প্রণালী আটকে রাখায় বিপাকে পড়েছিল তারা। দেশে তেলের সঙ্কট তৈরি হয়েছিল।
প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফের সরকার জ্বালানি সাশ্রয়ের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করে। এই পদক্ষেপের অংশ হিসাবে, সরকার ঘোষণা করে যে, স্কুলগুলি ৯ মার্চ থেকে পরের ১৫ দিন পুরোপুরি বন্ধ থাকবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে হবে অনলাইন ক্লাস এবং সরকারি দফতরগুলি সপ্তাহে চার দিন খোলা থাকবে। যে দিনগুলিতে সরকারি দফতরগুলি খোলা থাকবে, সে দিনগুলি ৫০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করবেন।
আরও পড়ুন:
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় ইজ়রায়েল এবং আমেরিকা। প্রত্যাঘাত করে তেহরানও। তারা হরমুজ় প্রণালী দিয়ে জাহাজের যাতায়াত বন্ধ করে দেয়। এর ফলে পশ্চিম এশিয়া থেকে তেল, এলপিজি আমদানি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কারণ পশ্চিম এশিয়া থেকে পূর্ব দিকে আসতে হলে হরমুজ় পেরোনো বাধ্যতামূলক। এই পরিস্থিতিতে বিপাকে পড়ে ভারত-সহ বেশ কয়েকটি দেশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
০৭:৫৫
লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইজ়রায়েল, মৃত অন্তত চার! ট্রাম্পের হুঁশিয়ারিই কি সার? শান্তিচুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন -
শুরুতেই ভিন্ন সুর ইজ়রায়েলের, পরমাণু প্রকল্প, হরমুজ় ঘিরেও ধোঁয়াশা! স্বস্তির চেয়ে চ্যালেঞ্জই বেশি ট্রাম্প-ইরান শান্তিচুক্তিতে
-
সুবিধাবাদী নীতিতে সাপ-ব্যাঙ দু’পক্ষকেই ‘চুমু’ খেয়ে আঙুল ফুলে কলাগাছ! ‘আম-ছালা’ দুই-ই হারিয়ে এখন কাঁদছে ধনকুবের আরব রাষ্ট্র
-
২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হবে শান্তিচুক্তি! শাহবাজ় শরিফের দাবির মাঝেই আবার লেবাননে বিমানহানা চালাল ইজ়রায়েল
-
ইরানকে সমঝোতার জন্য পাঁচটি প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, রাজি মোজতবাও? হরমুজ়, পরমাণু চুক্তি-সহ তালিকায় আর কী