Advertisement
E-Paper

‘শীঘ্রই ইরান থেকে সরে যাব আমরা’, যুদ্ধের ১৭তম দিনে ট্রাম্পের ঘোষণা! হরমুজ় পরিস্থিতি নিয়ে দুষলেন নেটোকে

ট্রাম্প মঙ্গলবার সামরিক জোট নেটোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘‘হরমুজ় প্রণালী উন্মুক্ত করতে আমেরিকাকে সাহায্য করতে না চাওয়াটা নেটোর বড় বোকামি।’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ২২:৩৭
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

ইরানের উপর এখনই হামলা বন্ধ করছে না মার্কিন ফৌজ। মঙ্গলবার এ কথা জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই সঙ্গেই তেহরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযানের ১৭তম দিনে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্য, ‘‘তবে আমরা খুব শীঘ্রই সেখান থেকে সরে যাব।’’

এর পাশাপাশি ট্রাম্প মঙ্গলবার সামরিক জোট নেটোর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘‘হরমুজ় প্রণালী উন্মুক্ত করতে আমেরিকাকে সাহায্য করতে না চাওয়াটা নেটোর বড় বোকামি।’’ যদিও এর পরেই তাঁর মন্তব্য, ‘‘ওয়াশিংটনের সাহায্যের কোনও প্রয়োজন নেই।’’ নিজের সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে নেটোকে ‘একমুখী’ বলে সমালোচনা করে তিনি লিখেছেন, ‘‘প্রতি বছর এই দেশগুলিকে রক্ষা করতে আমেরিকা শত শত বিলিয়ন ডলার খরচ করে। অথচ তার বিনিময়ে প্রয়োজনীয় সমর্থনটুকুও পায় না।’’

গত ২ মার্চ, সামরিক অভিযানের তৃতীয় দিনে ট্রাম্প জানিয়েছিলেন ইরানের উপর আমেরিকা ও ইজ়রায়েলের হামলা চলতে পারে আরও চার থেকে পাঁচ সপ্তাহ। এর পরে ১০ মার্চ তিনি জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজ়রায়েলের সামরিক অভিযান শেষের পথে। কিন্তু তার এক সপ্তাহ পরেই যুদ্ধবিরতির কোনও ইঙ্গিত মেলেনি। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। সে দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই এবং প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন বাহিনীও ইরানে হামলা শুরু করে। তাতে খামেনেই-সহ ইরানের প্রথম সারির বহু নেতা ও সেনাকর্তার মৃত্যু হয়।

Donald Trump US-Israel vs Iran USA NATO
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy