Advertisement
E-Paper

‘কিউবা দখল করবই’! ইরান যুদ্ধের পর নিজের পরিকল্পনা আবার ব্যক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট

জানুয়ারি মাসে ভেনেজ়ুয়েলায় হানা দিয়ে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে আমেরিকায় নিয়ে গিয়েছে মার্কিন সেনা। দীর্ঘ দিন ধরেই কিউবায় তেল রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে আমেরিকা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ২১:৪২
Donald Trump now wants to take over Cuba

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। — ফাইল চিত্র।

আবার কিউবা ‘দখলের’ হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজ়ুয়েলা দখল হয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলছে, তার পরেই কিউবায় হানা দেবে মার্কিন বাহিনী, এমনই পরিকল্পনা ট্রাম্পের। তাঁর কথায়, ‘‘আমি বিশ্বাস করি কিউবা দখলের কৃতিত্ব পাব। আমি এ-ও মনে করি এটা বড় সম্মান।’’ মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, কোনও না কোনও ভাবে কিউবা দখল হবেই।

কিউবাকে ‘দুর্বল দেশ’ বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। কিউবাতে তেল রফতানি নিষেধাজ্ঞা জারি করে রেখেছে আমেরিকা। তার ফলে সে দেশের বৈদ্যুতিক গ্রিড সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানির অভাবে ভুগছে কিউবা। সোমবার থেকে প্রায় অন্ধকারে ডুবে রয়েছে ৯৬ লক্ষ নাগরিকের এই দেশ।

জানুয়ারি মাসে ভেনেজ়ুয়েলায় হানা দিয়ে সে দেশের প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে আমেরিকায় নিয়ে গিয়েছে মার্কিন সেনা। দীর্ঘ দিন ধরেই কিউবায় তেল রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করে রেখেছে আমেরিকা। মাদুরোকে অপহরণ করার পর ভেনেজ়ুয়েলা থেকে কিউবায় তেল রফতানিও পুরোপুরি বন্ধ করে দেয় ট্রাম্প প্রশাসন। আর তাতেই চাপে পড়েছে এই ছোট্ট দ্বীপরাষ্ট্রটি।

ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্টকে অপহরণের পরই কিউবা ‘দখলের’ হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। ইরান যুদ্ধ শুরু হওয়ার পরেও একই জিনিস পুনর্ব্যক্ত করেন তিনি। সেই একই দাবি আবার জানালেন। একই সঙ্গে নিজের পরিকল্পনাও জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

Donald Trump cuba US-Cuba
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy