E-Paper

সঙ্ঘ কেন কর দেবে না, প্রশ্ন খড়্গে-পুত্রের

এ নিয়ে প্রশ্ন তুলে আরএসএসের সরসঙ্ঘচালক মোহন ভাগবতকে চিঠি দিলেন কর্নাটকের কংগ্রেস সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খড়্গে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ০৮:৪১
কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খড়্গে।

কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খড়্গে।

দেশ জুড়ে আরএসএসের ৬০ হাজারের বেশি শাখা। কোটি কোটি স্বয়ংসেবক। তা হলে সেই আরএসএস সরকারি নথিবদ্ধ সংস্থা হিসেবে আয়কর দেবে না কেন? কেনই তা নথিবদ্ধ সংস্থা হিসেবে নিজেদের কাজকর্ম স্বচ্ছতার সঙ্গে সরকারকে জানাবে না? এ নিয়ে প্রশ্ন তুলে আরএসএসের সরসঙ্ঘচালক মোহন ভাগবতকে চিঠি দিলেন কর্নাটকের কংগ্রেস সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী প্রিয়াঙ্ক খড়্গে।

প্রিয়াঙ্ক কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের পুত্র। ভাগবতকে চিঠি লিখে তিনি প্রশ্ন তুলেছেন, ‘‘যে আরএসএসের এত প্রভাব, সেই আরএসএসের উচিত নিজেদের আইনি অবস্থান, সরকারের খাতায় তারা কী বলে নথিবদ্ধ, সংস্থার পদে কারা রয়েছে, কোথা থেকে টাকা আসছে, কত টাকা খরচ হচ্ছে, আয়কর মেটানো ও বিভিন্ন কর্মসূচির সরকারি অনুমোদন কী ভাবে নেওয়া হচ্ছে, তা স্পষ্ট করা।’’ প্রিয়াঙ্কের প্রশ্ন, যদি সাধারণ মানুষ, শ্রমিক, এনজিএস, মন্দির, ট্রাস্ট, ব্যবসায়িক সংস্থা, সবাইকে সরকারি খাতায় নথিভুক্ত হতে হয়, কর মেটাতে হয়, তা হলে আরএসএস ছাড় পাবে কেন?

এ নিয়ে প্রশ্ন করা হলে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, ‘‘অনেক কিছুই সরকারি ভাবে নথিবদ্ধ হয় না। তার পরেও অনেক কিছু চলে। যাদের সরকারের থেকে অনুদান প্রয়োজন হয়, তাদের সরকারের কছে নথিবদ্ধ হতে হয়। আমরা গোপনে কাজকর্ম করছি না।’’ প্রিয়াঙ্কের চিঠি নিয়ে তাঁর বক্তব্য, ‘‘এ সব প্রশ্ন আগেও উঠেছে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Karnataka Priyank Kharge RSS Mohan Bhagwat

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy