ভারতের জন্য নিজেদের আকাশসীমা খুলে দিল যুদ্ধবিধ্বস্ত ইরান। সে দেশে আটকে রয়েছেন অন্তত এক হাজার ভারতীয় পড়ুয়া। শুক্র এবং শনিবার, এই দু’দিনে বিমানে চাপিয়ে ইরান থেকে তাঁদের দেশে ফেরানো হবে বলে খবর। কেন্দ্রীয় সরকারের এই অভিযানের নাম ‘অপারেশন সিন্ধু’। ভারতীয় পড়ুয়াদের নিয়ে প্রথম বিমানটি শুক্রবার রাত ১১টায় দিল্লিতে অবতরণ করবে। শনিবার সকাল এবং সন্ধ্যায় আরও দু’টি বিমানে চেপে দেশে ফিরবেন ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়ারা।
গত শুক্রবার ইরানে প্রথম হামলা চালায় ইজ়রায়েল। ক্ষেপণাস্ত্র, ড্রোন ছোড়ে তারা। ওই রাত থেকে ইজরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরানও। দুই দেশের সংঘাতের আবহে আকাশসীমা বন্ধ করেছে তেহরান। এর মধ্যে ভারতীয় পড়ুয়াদের ‘বিশেষ করিডর’-এর মাধ্যমে দেশে ফেরানোর জন্য নয়াদিল্লিকে অনুমতি দিয়েছে তারা।
ইরান থেকে ভারতীয়দের বার করে আনতে বুধবার ‘অপারেশন সিন্ধু’ শুরু করে নয়াদিল্লি। ওই দিন বিবৃতি দিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রক জানায়, ওই সময়ের মধ্যে ১১০ জন ভারতীয় পড়ুয়াকে ইরান থেকে বার করে আনা হয়েছে। ‘অপারেশন সিন্ধু’র প্রাথমিক পর্যায়ে, ইরানের উত্তর প্রান্ত থেকে ওই ১১০ জন পড়ুয়াকে ভারতে ফেরানো হয়। তাঁদের সঙ্গে যোগাযোগ করেন ইরানে ভারতীয় দূতাবাসের আধিকারিকেরা। ইরান সীমান্ত পেরিয়ে মঙ্গলবার তাঁদের নিরাপদে নিয়ে যাওয়া হয় আর্মেনিয়ায়। সেখান থেকে পড়ুয়াদের গাড়িতে করে নিয়ে যাওয়া হয় আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে। তাঁদের সঙ্গে ছিলেন ইরান এবং আর্মেনিয়ায় ভারতীয় দূতাবাসের আধিকারিকেরা। পরে বুধবার সেখান থেকে একটি বিশেষ বিমানে পড়ুয়ারা দিল্লির উদ্দেশে রওনা দেন। ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়, বিদেশে থাকা নাগরিকদের নিরাপত্তা এবং সুরক্ষাকে অগ্রাধিকার দেয় তারা। ইরানে প্রায় চার হাজার ভারতীয় রয়েছেন। তাঁদের মধ্যে অর্ধেকই পড়ুয়া। এ বার তাঁদের দেশে ফেরানোর অভিযান চালাচ্ছে কেন্দ্র।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের পরমাণু কেন্দ্র এবং সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজ়রায়েল। তাতে নিহত হয়েছেন ইরানের শীর্ষ সেনাকর্তা। প্রাণ গিয়েছে ছ’জন পরমাণু বিজ্ঞানীরও।
- ইজ়রায়েলি হামলাকে সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়ে দিয়েছেন, নয়া পরমাণু চুক্তি না মানলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে ইরানকে। তখন আর কিছুই আস্ত থাকবে না
-
গাজ়া গণহত্যা এবং ইরানে হামলার প্রতিবাদে ইজ়রায়েলে দূতাবাস বন্ধ করল স্পেন! আমেরিকাকে দুষল ইটালি
-
রান্নার গ্যাসের ঘাটতির আশঙ্কা! ইরান ও আমেরিকার যুদ্ধের মধ্যে তেল সংস্থাগুলিকে এলপিজি উৎপাদন বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের
-
‘ভিড় এড়িয়ে চলুন’! করাচির উপদূতাবাসে বিক্ষোভের পরে পাকিস্তানে থাকা নাগরিকদের সতর্ক করল আমেরিকা
-
ইরানের পরমাণু কর্মসূচি সমর্থন করল পাকিস্তান! সই হল বাণিজ্য, প্রযুক্তি-সহ ১২টি দ্বিপাক্ষিক চুক্তি
-
ইরানের সঙ্গে বোঝাপড়া বৃদ্ধি করতে চায় পাকিস্তান, লক্ষ্যমাত্রা বছরে ৮০০ কোটি ডলারের বাণিজ্য