এখনই ভারত সফরে আসছেন না ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আগামী মাসেই ভারতে আসার কথা ছিল তাঁর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকেও বসার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেই সফরসূচি পিছিয়ে দিয়েছে তেল আভিব। ইজ়রায়েলি সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। যদিও প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত নয়াদিল্লির তরফে সরকারি ভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।
পশ্চিম এশিয়ার দেশগুলির মধ্যে আমেরিকার অন্যতম বন্ধুরাষ্ট্র হিসাবে পরিচিত ইজ়রায়েল। ইজ়রায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ভারতের সম্পর্কও বেশ ভাল। সাত বছর আগে, ২০১৮ সালে ছ’দিনের সফরে ভারতে এসেছিলেন তিনি। ঠিক তার ছ’মাস আগেই ইজ়রায়েল থেকে ঘুরে আসেন মোদী। সাম্প্রতিক সময়ে দু’দেশের মন্ত্রীদের মধ্যে বেশ কিছু বৈঠক হয়েছে। গত মাসে দিল্লিতে এসে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক সেরে গিয়েছেন ইজ়রায়েলি বিদেশমন্ত্রী গিদন সার। গত সপ্তাহেই তিন দিনের জন্য ইজ়রায়েল সফরে গিয়েছিলেন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল।
এ অবস্থায় ডিসেম্বরে ইজ়রায়েলি প্রধানমন্ত্রীর সফরে দিল্লি এবং তেল আভিবের মধ্যে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে আরও বিস্তৃত আলোচনার সম্ভাবনা ছিল। তবে জানা যাচ্ছে, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের জন্য ওই সফর পিছিয়ে দিচ্ছেন নেতানিয়াহু। ইজ়রায়েলের তরফেও সরকারি ভাবে এ বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। তবে তেল আভিব সূত্রে ইজ়রায়েলি সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি মূল্যায়ন করে দেখা হচ্ছে। আগামী বছরে ভারত সফরের কথা ভাবা হচ্ছে বলে দাবি তেল আভিবের ওই সূত্রের। দাবি করা হচ্ছে, দিল্লি বিস্ফোরণের কারণেই এই সফরসূচি পিছিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
বস্তুত, দু’সপ্তাহ আগে গত ১০ নভেম্বর দিল্লিতে লালকেল্লার কাছে একটি গাড়ি বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে ওই বিস্ফোরণকে ইতিমধ্যে জঙ্গি কার্যকলাপ বলে চিহ্নিত করেছে নয়াদিল্লি। বিস্ফোরণের পরে বিবৃতি দিয়ে ভারতের পাশে থাকার বার্তা দিয়েছিলেন নেতানিয়াহু। ইজ়রায়েলি প্রধানমন্ত্রী সেই সময় মোদী এবং ভারতবাসীর উদ্দেশে বিবৃতি দেন, “সারা (নেতানিয়াহুর স্ত্রী) এবং আমি, এবং গোটা ইজ়রায়েলবাসী নিহতদের পরিবারকে সমবেদনা জানাই। এই সময়ে ইজ়রায়েল আপনাদের পাশে রয়েছে।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
- দিল্লিতে বিস্ফোরণ। লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটল। সেই বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনায় নাশকতা নিয়ে সন্দেহ ঘনাচ্ছে। যদিও কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়।
-
আরও কয়েকটি বিস্ফোরণের পরে কি আপনাদের টনক নড়বে! দিল্লি হাই কোর্টে প্রশ্নের মুখে সরকারি নজরদারি
-
‘লালকেল্লায় প্রত্যাঘাত করেছি আমরা’! বিস্ফোরণের ‘কৃতিত্ব’ নিলেন পাক অধিকৃত কাশ্মীরের প্রাক্তন প্রধানমন্ত্রী
-
লালকেল্লার কাছে বিস্ফোরণের আগে উমর নিজেই বোমা তৈরি করেন পার্কিংয়ে বসে! তদন্তের অগ্রগতিতে উঠে এল নয়া তথ্য
-
কাশ্মীরে জইশ পোস্টার থেকে দিল্লি বিস্ফোরণ, স্পষ্ট হচ্ছে ‘মাকড়সার জালের’ ছবি?
-
‘আত্মঘাতী বোমারুদের নিয়ে সমাজে ভ্রান্ত ধারণা রয়েছে’! বিস্ফোরণের আগে উমরের ভিডিয়ো প্রকাশ্যে, কী বলেছেন?