E-Paper

দিল্লিতে বৈঠক জীবন সিংহের

জীবন সিংহ জানিয়েছেন, তাঁদের মূল দাবি ছিল সরকারি ভাষা হিসেবে কোচ ভাষার স্বীকৃতি, তফসিলি জনজাতির মর্যাদা ও পৃথক কামতাপুর রাজ্য।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মার্চ ২০২৬ ০৯:০৪
জীবন সিংহ।

জীবন সিংহ। — ফাইল চিত্র।

ভোটের আগেই পৃথক রাজ্য-সহ তিন দফা দাবি না পূরণ হলে বড় আন্দোলনের হুমকি দিয়েছিলেন কামতাপুর রাজ্য দাবি পরিষদের নেতারা। কিন্তু শান্তি আলোচনা বার বার পিছিয়ে দিচ্ছিল কেন্দ্ৰ। অবশেষে আজ দিল্লিতে উত্তর-পূর্ব বিষয়ক নতুন উপদেষ্টা তথা উত্তর পূর্বে জঙ্গি সংগঠনগুলির সঙ্গে আলোচনায় মধ্যস্থতাকারী অজিত লালের সঙ্গে আলোচনায় বসলেন কেএলও প্রধান জীবন সিংহ ও বাংলা থেকে যাওয়া নেতা-নেত্রীরা।

জীবন সিংহ জানিয়েছেন, তাঁদের মূল দাবি ছিল সরকারি ভাষা হিসেবে কোচ ভাষার স্বীকৃতি, তফসিলি জনজাতির মর্যাদা ও পৃথক কামতাপুর রাজ্য। কেন্দ্ৰ জানিয়েছে, ভাষার স্বীকৃতির দাবি মেনে নিতে আপত্তি নেই। জনজাতিকরণ নিয়েও আলোচনা চলছে। তবে রাজ্যের দাবি নিয়ে স্বাভাবিক ভাবেই সদুত্তর মেলেনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা হয়নি তাঁদের। তাই এখনই দিল্লি থেকে ফিরছেন না জীবনরা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

KLO Kamtapur Liberation Organisation

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy