পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত কানপুরের ব্যবসায়ী শুভম দ্বিবেদীর জন্য ‘শহিদ’ তকমা চাইছেন তাঁর স্ত্রী অশন্যা। তিনি জানিয়েছেন, পহেলগাঁওয়ে তাঁর স্বামী মৃত্যুর সময়ে অনেককে বাঁচার সুযোগ করে দিয়েছিলেন। তাই তাঁকে শহিদের মর্যাদা দেওয়া উচিত। কেন্দ্রীয় সরকারের কাছে এই আবেদন জানিয়েছেন তিনি।
সংবাদ সংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, অশন্যা বলেছেন, ‘‘আমার স্বামী নিজের জীবন বিপন্ন করে অনেকের প্রাণ বাঁচিয়ে দিয়েছেন। তিনি ধর্মপরিচয় বলতে সময় নিয়েছিলেন। জঙ্গিদের প্রথম বুলেটটা আমার স্বামীর গায়েই লেগেছিল। আমি সরকারের কাছে আর কিছু চাই না। শুধু শুভমকে শহিদের স্বীকৃতি দিতে হবে। সরকার যদি আমার এই কথাটুকু রাখে, আমি বাঁচার কারণ খুঁজে পাব।’’
আরও পড়ুন:
৩১ বছরের শুভম সদ্য বিয়ে করেছিলেন। অশন্যার সঙ্গে তাঁর বিয়ে হয় গত ১২ ফেব্রুয়ারি। পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় সস্ত্রীক ঘুরতে গিয়েছিলেন তিনি। জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় তাঁর। অশন্যা জানিয়েছেন, জঙ্গিরা এসে তাঁদের ধর্মপরিচয় জিজ্ঞাসা করেছিল। প্রথমে তিনি বুঝতেই পারেননি, তাদের উদ্দেশ্য কী। ভেবেছিলেন, কেউ মনে হয় মজা করছেন। তাঁরাও তাই ঘুরিয়ে উত্তর দিচ্ছিলেন। এতে বেশ কিছুটা সময় যায়। অনেকে সতর্ক হয়ে তখনই ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছিলেন।
সে দিনের ঘটনার বর্ণনা দিতে গিয়ে গলা ধরে আসে অশন্যার। তিনি বলেন, ‘‘আমাদের ধর্মপরিচয় জানতে কিছুটা সময় নিয়েছিল জঙ্গিরা। ধর্মপরিচয় জিজ্ঞাসা করেছিল। আমি ভেবেছি, কেউ মনে হয় মজা করছে। আমি পিছন ঘুরে হাসতে হাসতে জিজ্ঞাসা করি, কী চলছে? কিন্তু ওরা আবার একই প্রশ্ন করে। আমি যেই মাত্র ধর্মপরিচয় বলেছি, ওরা সঙ্গে সঙ্গে গুলি চালিয়ে দিল। আমার সব শেষ হয়ে গেল। শুভমের পুরো মুখটা রক্তে ভরে উঠল আমার চোখের সামনে। আমি বুঝতেই পারিনি কী হল!’’
অশন্যা জানিয়েছেন, জঙ্গিদের কাছে গিয়ে তিনি অনুরোধ করেছিলেন, তাঁকেও যেন মেরে ফেলা হয়। কারণ স্বামীকে ছাড়া তিনিও বেঁচে থাকতে চাননি। তবে জঙ্গিরা সেই আবেদন ফিরিয়ে দেয় এবং জানায়, তারা কী করেছে তা সরকারকে গিয়ে বলতে। অশন্যার কথায়, ‘‘ধর্মপরিচয় জিজ্ঞাসা করে যারা গুলি চালায়, তাদের বেঁচে থাকার অধিকার নেই। আমার স্বামী প্রাণ দিয়ে অনেকের বাঁচার সুযোগ করে দিয়েছেন। ওঁকে শহিদের মর্যাদা দেওয়া উচিত।’’
গত বৃহস্পতিবার পহেলগাঁও থেকে কানপুরে ফেরে শুভমের দেহ। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পহেলগাঁওয়ে মোট ২৬ জনের মৃত্যু হয়েছে জঙ্গিদের গুলিতে। তাঁদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং এক জন নেপালি নাগরিক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা