পাকিস্তানের করাচি বন্দরে ভারত হামলা চালিয়েছে বলে খবর ছড়িয়েছিল বৃহস্পতিবার রাতে। শুক্রবার বিকেলে পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি করলেন, ওই খবর ভুয়ো। আদৌ করাচি বন্দরে কোনও হামলা হয়নি। বন্দর কর্তৃপক্ষের সরকারি সমাজমাধ্যম অ্যাকাউন্ট ‘হ্যাক’ করা হয়েছিল। অভিযোগ, ভারতই অ্যাকাউন্ট ‘হ্যাক’ করে ওই সংক্রান্ত খবরাখবর ছড়িয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন শুক্রবার এই খবর প্রকাশ করেছে।
বৃহস্পতিবার রাতে পাকিস্তানের তরফে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিতে হামলার চেষ্টা চালানো হয়েছিল। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রয়োগ করেছিল পাকিস্তান। কিন্তু ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেই চেষ্টা বিফল করে দিয়েছে। পাকিস্তানি ড্রোনগুলিকে গুলি করে নামিয়ে দেওয়া হয়েছে। ওই সময়েই অনেকে দাবি করেন, করাচি বন্দরে হামলা চালিয়েছে ভারতীয় নৌসেনা। করাচি বন্দর তছনছ হয়ে গিয়েছে সেই হামলায়। সমাজমাধ্যমে এই সংক্রান্ত অনেক ছবি এবং ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল। যার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। শুক্রবার বিকেলে করাচি পোর্ট ট্রাস্ট (কেপিটি) এক্স হ্যান্ডলে পোস্ট করে দাবি করেছে, বৃহস্পতিবার তাদের অ্যাকাউন্টটি ‘হ্যাক’ হয়ে গিয়েছিল।
আরও পড়ুন:
কেপিটি এক্স হ্যান্ডলে যে বিবৃতি দিয়েছে, তাতে লেখা হয়েছে, ‘‘ভারত কেপিটি-র সরকারি এক্স অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছিল। তারাই ওই অ্যাকাউন্ট থেকে ভুয়ো খবর ছড়িয়েছে। এই অ্যাকাউন্ট থেকে কোনও খবর পেলে তা সম্প্রচারের আগে ভাল করে যাচাই করুন।’’ কেপিটির এক মুখপাত্র ডনকে বলেছেন, ‘‘কেপিটির এক্স অ্যাকাউন্ট হ্যাক করে ভারতীয়েরা ভুয়ো খবর ছড়িয়েছিল। অ্যাকাউন্টটি আমরা আবার উদ্ধার করতে পেরেছি। তার পর সেই খবরগুলি মুছে দেওয়া হয়েছে।’’
উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনার পর থেকে ভারতের সঙ্গে পাকিস্তানের পারস্পরিক সম্পর্কের অবনতি হয়েছে। পাকিস্তানকে ওই ঘটনার জন্য দায়ী করে একাধিক পদক্ষেপ করেছে নয়াদিল্লি। পরে গত মঙ্গলবার পাকিস্তানে হামলা চালায় ভারতীয় সেনা। পাক জঙ্গিঘাঁটিগুলি উড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যাঘাতের এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারতের সেই হামলাকে ‘বিনা প্ররোচনায় কাপুরুষোচিত হামলা’ বলে উল্লেখ করা হয়েছে। তার পরেই বৃহস্পতিবার ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিতে হামলার চেষ্টা চালানো হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা