Advertisement
E-Paper

খুশি করিমগঞ্জ

ত্রিপুরার মতো খুশির আমেজ করিমগঞ্জেও। স্বাধীনতার পর এই প্রথম বার ট্রেনে সরাসরি দিল্লি পৌঁছতে পারবেন করিমগঞ্জবাসীও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৬ ০৩:১১

ত্রিপুরার মতো খুশির আমেজ করিমগঞ্জেও।

স্বাধীনতার পর এই প্রথম বার ট্রেনে সরাসরি দিল্লি পৌঁছতে পারবেন করিমগঞ্জবাসীও।

ব্রডগেজ লাইনে এ জেলা জুড়েছে ২-৩ মাস আগেই। কিন্তু করিমগঞ্জ থেকে গুয়াহাটি, কলকাতা, দিল্লির সরাসরি কোনও ট্রেন ছিল না। বার বার ট্রেন বললে যেতে হতো সে সব শহরে। এ দিন সেই সমস্যা কাটল করিমগঞ্জের। তাই আগরতলা থেকে দিল্লিগামী ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস ট্রেনটিকে এক ঝলক দেখতে করিমগঞ্জ স্টেশনে ভিড় জমেছিল। আজ বিকেল সওয়া ৫টায় ওই ট্রেনের করিমগঞ্জ পৌঁছনোর কথা ছিল। কিন্তু তা পৌঁছল প্রায় ২ ঘণ্টা পর।

Advertisement

আগরতলা-দিল্লি প্রথম এক্সপ্রেস ট্রেনের যাত্রী অরুণাংশু দত্ত চৌধুরী স্ত্রীর টিকিৎসার জন্য যাচ্ছেন দিল্লিতে। তিনি বলেন, ‘‘করিমগঞ্জ থেকে একই ট্রেনে সরাসরি দিল্লি যাওয়া অনেকটা স্বপ্নের মতো।’’ স্টেশনে ভিড় জমানো অনেকের কথায় একই সুর শোনা গিয়েছে। এমনকি করিমগঞ্জে রাজধানী এক্সপ্রেসের স্বপ্নও দেখছেন শহরবাসী।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy