কাশ্মীরের বান্দিপোরায় নিয়ন্ত্রণরেখার (এলওসি) অদূরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে পাক সন্ত্রাসবাদী গোষ্ঠী লশকর-এ-ত্যায়বার শীর্ষস্থানীয় কমান্ডার আলতাফ লাল্লির। সেনার সূত্র উদ্ধৃত করে শুক্রবার প্রকাশিত খবরে এই দাবি করা হয়েছে।
‘মোস্ট ওয়ান্টেড’ লশকর কমান্ডার আলতাফ পহেলগাঁওয়ে হামলাকারী ‘দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট’ (আরটিএফ)-এর সঙ্গেও যুক্ত ছিলেন বলে জম্মু ও কাশ্মীর পুলিশের একটি সূত্র জানাচ্ছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছিল। বৃহস্পতিবার রাত থেকে নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি ভেঙে পাক সেনা গুলিবর্ষণ শুরু করেছে। সেই আবহেই নতুন করে হামলায় লশকর বাহিনী সক্রিয় হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন:
বান্দিপোরায় কুলনার বাজ়িপোরা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল সেনা। লুকিয়ে থাকা জঙ্গিরা হঠাৎই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালাতে থাকে। পাল্টা আক্রমণ করে সেনাও। সে সময়ই মৃত্যু হয় আলতাফের। জম্মু ও কাশ্মীর পুলিশের এক আধিকারিক বলেছেন, ‘‘এটি বাহিনীর বড় সাফল্য। দীর্ঘ দিন ধরেই আলতাফের খোঁজ চালানো হচ্ছিল।’’
আরও পড়ুন:
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। পহেলগাঁও হামলার পর থেকেই জম্মু-কাশ্মীর জুড়ে সেনার জঙ্গি দমন অভিযান আরও জোরদার হয়েছে। এই আবহে বৃহস্পতিবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে ভারত-বিরোধী পদক্ষেপের সিদ্ধান্ত গ্রহণের পরে এলওসিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। পাশাপাশি লশকর এবং তার ছায়া সংগঠন আরটিএফের বিরুদ্ধেও সক্রিয় হয়েছে নিরাপত্তাবাহিনী। উপত্যকায় দুই লশকর জঙ্গির ঘর ভেঙে দিয়েছে তারা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা