আর্থিক টানাপড়েনের জেরে এক তরুণীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল লিভ-ইন সঙ্গীর বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে দিল্লির মেহেরৌলিতে।
পুলিশ সূত্রে খবর, বছর ঊনিশের তরুণী বীণার সঙ্গে গত তিন বছর ধরে লিভ-ইন সম্পর্ক ছিল হরিশ নামে এক যুবকের। আগে অটোরিকশা সারানোর কাজ করতেন। গত বছর তাঁর কাজ চলে যায়। ফলে সংসারে একটি আর্থিক টানাপড়েন শুরু হয়। যা নিয়ে বীণা এবং হরিশের সঙ্গে প্রায়ই অশান্তি লেগে থাকত।
পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যায় সেই অশান্তি চরমে ওঠে। বীণা তখন হরিশ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানানোর হুমকি দেন। তখনই পরিস্থিতি বিগড়ে যায়। বীণার উপর ছুরি নিয়ে হামলা চালান হরিশ। একের পর এক কোপ বসান বীণার শরীরে।
আরও পড়ুন:
এই ঘটনা দেখে স্থানীয়রাই পুলিশে খবর দেন। তখন সেখানে টহল দিচ্ছিল পুলিশের একটি দল। খবর পেয়েই তারা ঘটনাস্থলে পৌঁছে বীণাকে উদ্ধার করে এমসে নিয়ে যায়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ অভিযুক্ত হরিশকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করেছে।