Advertisement
E-Paper

ঋণ শোধ না করায় বন্ধুকে খুন! দেহ টুকরো করে লোপাটের চেষ্টা দুই যুবকের, গ্রেফতার এক

রামপ্রকাশ পুনিয়া এবং তাঁর সঙ্গী বিনোদ ওরফে টোনির কাছে টাকা ধার চেয়েছিলেন অনুপম। সময় মতো টাকা ফেরত দেননি বলে অনুপমকে খুন করেন রামপ্রকাশ এবং টোনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ১১:৩০
representative image of accused person

রবিবার সঞ্জীবনী নগর এলাকার একটি নর্দমার ভিতর থেকে তিনটি প্লাস্টিক ব্যাগ উদ্ধার করা হয়। প্রতীকী ছবি।

সময় মতো ঋণশোধ করতে পারেননি। তাই রাগের বশে ঋণগ্রহীতাকে খুন করে তাঁর দেহ টুকরো টুকরো করে কেটে ফেলেন দুই অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সঞ্জীবনী নগরে। মৃতের নাম অনুপম শর্মা (৪৫)। সোমবার এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

১৬ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন অনুপম। কিছু দিন অপেক্ষা করার পর সঞ্জীবনী নগর থানায় নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন তাঁর পরিবারের সদস্যেরা। ওই অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু করে পুলিশ। এলাকার আশপাশের সিসিটিভি ফুটেজও দেখে তারা। অবশেষে রবিবার সঞ্জীবনী নগর এলাকার একটি নর্দমার ভিতর থেকে তিনটি প্লাস্টিক ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভিতরে থেকে অনুপমের দেহ টুকরো করা অবস্থায় পাওয়া যায়। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ এক অভিযুক্তকে শনাক্ত করে। রামপ্রকাশ পুনিয়া নামে ওই অভিযুক্তকে সোমবার গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, রামপ্রকাশ পুনিয়া এবং তাঁর সঙ্গী বিনোদ ওরফে টোনির কাছে টাকা ধার করেছিলেন অনুপম। সময় মতো টাকা ফেরত দেননি বলে অনুপমকে খুন করেন রামপ্রকাশ এবং টোনি। রামপ্রকাশ পুলিশের হাতে ধরা পড়লে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, খুন করার পর আত্মহত্যা করেছেন টোনি। পুলিশ সূত্রে খবর, ১ মার্চ আত্মহত্যা করার আগে তিনি একটি সুইসাইড নোট লিখে যান।

সেই নোটে লেখা ছিল, ‘‘আমি বড় ভুল করে ফেলেছি।’’ পুলিশ আধিকারিকের মন্তব্য, খুন করার পর প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন রামপ্রকাশ। অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।

Murder Madhya Pradesh Jabalpur
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy