Advertisement
E-Paper

দেড় বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী যুবক

শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রতিবেশী যুবককে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা ও পকসো আইনে ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৩ ১৬:৩১
শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে পড়শি যুবককে।

শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে পড়শি যুবককে। প্রতীকী ছবি।

দেড় বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি মধ্য মুম্বইয়ের। সোমবার এই ঘটনার কথা জানিয়েছে পুলিশ।

রবিবার প্রতিবেশী যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন শিশুর বাবা-মা। পুলিশ সূত্রে খবর, মধ্য মুম্বই এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকে শিশুকন্যাটি। কয়েক দিন আগে অন্য কাজে ব্যস্ত ছিলেন শিশুর বাবা-মা। সেই সুযোগে বাড়িতে ঢুকে ৩৫ বছর বয়সি এক যুবক শিশুকন্যাটিকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

এই ঘটনার পর থেকেই শিশুটি অসুস্থ হয়ে পড়েছিল। ক্রমাগত যন্ত্রণায় ছটফট করছিল সে। কিছুতেই শিশুটির কান্না থামানো যায়নি। এর পরই চিকিৎসকের দ্বারস্থ হন শিশুর বাবা-মা। তার পরই ধর্ষণের বিষয়টি জানতে পারেন তাঁরা।

অভিযুক্ত যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। দায়ের করা হয়েছে এফআইআর। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা ও পকসো আইনে ধৃতের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

Crime national news police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy