Advertisement
E-Paper

ব্যাগ দিতে চাননি ভিখারিণী, গভীর রাতেই রাস্তায় ফেলে পিটিয়ে খুন করলেন চোর

অভিযুক্ত ব্যাগটি নিয়ে পালানোর চেষ্টা করেন। জেগে যান প্রবীণা। ছিনতাই আটকানোর চেষ্টা করেন। তখনই তাঁকে রাস্তায় ঠেলে ফেলে দেন অভিযুক্ত। মারধর করেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২২ ১৯:৩২
৬৫ বছরের প্রবীণাকে পিটিয়ে খুন চোরের।

৬৫ বছরের প্রবীণাকে পিটিয়ে খুন চোরের। ছবি: প্রতীকী

ভিখারিণীর থেকে ব্যাগ চুরি করতে গিয়েছিলেন। না পেয়ে ৬৫ বছরের প্রবীণাকে পিটিয়ে খুন। মুম্বইয়ের ধোবি ঘাটের ঘটনা। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাতে মহালক্ষ্মীর ধোবি ঘাটে এই কাণ্ড ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম শারদা কেশব ওয়াঘমারে। রাস্তায় ঘুমিয়ে ছিলেন তিনি। পাশে ছিল ব্যাগ। অভিযুক্ত ব্যাগটি নিয়ে পালানোর চেষ্টা করেন। জেগে যান প্রবীণা। ছিনতাই আটকানোর চেষ্টা করেন। তখনই তাঁকে রাস্তায় ঠেলে ফেলে দেন অভিযুক্ত। তার পর মারধর শুরু করেন। তাতেই মৃত্যু হয়েছে প্রবীণার।

অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। নাম শুভম। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় (খুন) মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, এর আগেও বহু অপরাধে ধৃতের নাম জড়িয়েছে। বেশ কিছু থানায় তাঁর নামে মামলা দায়ের হয়েছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy