গুলি করে এক বিরিয়ানি বিক্রেতাকে খুন এবং ওই দোকানের এক কর্মীকে জখম করে ভিডিয়োবার্তা দিল খুনি। তার দাবি, জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় ২৬ পর্যটকের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে সে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)! পাশাপাশি অভিযুক্ত জানিয়েছে, সে একটি হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য। যদিও পুলিশ ওই দাবি উড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে, খুনের ঘটনায় ইতিমধ্যে এক জনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধের ঘটনার সঙ্গে সাম্প্রদায়িক কোনও কিছুর যোগ নেই। ব্যক্তিগত রোষে এই খুনোখুনি।
দিন কয়েক আগে আগরায় শাহিদ আলি চিকেন বিরিয়ানি নামে একটি দোকানে গুলি চলে। গুলিবিদ্ধ হন দোকানমালিক শাহিদ আলির আত্মীয় গুলফম আলি। জখম হন দোকানের এক কর্মীও। গুলিবিদ্ধ গুলফামকে হাসপাতালে ভর্তি করানো হলেও তাঁকে বাঁচানো যায়নি। ২৭ বছরের ওই যুবকের মৃত্যুর পর শুক্রবার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) ভাইরাল হয়েছে। ভিডিয়োটি করেছিল গুলিকাণ্ডে অভিযুক্ত মনোজ চৌধরি। নিজেকে ‘ক্ষত্রিয় গোরক্ষা দল’-এর সদস্য হিসাবে দাবি করে সে জানায়, পহেলগাঁওয়ে জঙ্গিহানার প্রতিশোধ নিয়েছে। তাকে বলতে শোনা যায়, ‘‘প্রতিশোধ নিতে আরও মৃত্যুর প্রয়োজন।’’
ভিডিয়োয় দেখা যায়, এক ব্যক্তি দুটো পিস্তল জিন্সের দুই পকেটে গুঁজে হেঁটে যাচ্ছে। সঙ্গে রয়েছে একটি ছুরিও। বিরিয়ানি দোকানদারকে খুনের দায় নিয়ে সেই ব্যক্তি বলে, ‘‘আগরার তাজ সিটিতে দু’জনকে মেরেছি। ক্ষত্রিয় গোরক্ষক দল এর দায় নিচ্ছে। আমি ভারতমাতার নামে শপথ করে বলছি, ২৬ জনের মৃত্যুর প্রতিশোধ হিসাবে যদি ২,৬০০ জনকে খুন করতে না পারি তা হলে আমি ভারতমায়ের সন্তান নয়।’’ তার পর ধর্মীয় স্লোগান দেয় চৌধরি।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের পরিচয় এখনও স্পষ্ট নয়। তবে ক্ষত্রিয় গোরক্ষক সংগঠনের সঙ্গে সে যুক্ত, এমন কোনও প্রমাণ মেলেনি। বস্তুত, পুলিশের দাবি, ব্যক্তিগত রোষে গুলি চালিয়ে পহেলগাঁওয়ের ঘটনাকে যুক্ত করে খুনের ‘ব্যাখ্যা’ দিয়েছে ওই ব্যক্তি। ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে। খুনের অভিযোগে এক জনকে গ্রেফতার করা হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা