পাহাড়ের গায়ে ঘন জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে আছে, পুলিশকে বলেছিলেন যুবক। স্বীকার করেছিলেন, ওই জঙ্গিদের কাছে তিনি খাবার এবং অন্য প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিয়েছেন। কিন্তু জঙ্গিদের ঘাঁটি চেনাতে পুলিশকে নিয়ে যাওয়ার সময়ে নদীতে ঝাঁপ দিলেন যুবক। ভেসে গেলেন খরস্রোতে। এই ঘটনার পর শনিবার কাশ্মীরে বিতর্ক তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর ভূমিকা নিয়ে। শনিবারই ওই যুবকের দেহ উদ্ধার করা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও এই মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন।
মৃত যুবকের নাম ইমতিয়াজ আহমেদ মাগরে (২৩)। তিনি কুলগাঁওয়ের বাসিন্দা। জঙ্গিদের সাহায্য করার অভিযোগে তাঁকে শনিবার গ্রেফতার করা হয়েছিল। সূত্রের খবর, নিরাপত্তাবাহিনীর কাছে জেরার মুখে অভিযোগ স্বীকার করে নিয়েছিলেন যুবক। জানিয়েছিলেন, পাহাড়ের উপর ঘন জঙ্গলে লুকিয়ে আছে জঙ্গিরা। তাদের কাছে খাবার এবং অন্য দরকারি জিনিস তিনি পৌঁছে দিয়ে এসেছেন। এর পর পুলিশকে পথ চিনিয়ে জঙ্গিদের ঘাঁটি পর্যন্ত নিয়ে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই সময়েই আচমকা তিনি নদীতে ঝাঁপ দেন বলে অভিযোগ। সাঁতরে তাঁর পালানোর পরিকল্পনা ছিল বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
এই ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। উঁচু থেকে ক্যামেরাবন্দি সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, যুবকের আশপাশে কেউ ছিলেন না। তিনি একা হেঁটে যাচ্ছিলেন। ঘন জঙ্গলের দিকে এক বার তাকিয়ে আচমকা তিনি নদীতে ঝাঁপ দেন। সাঁতার কাটার চেষ্টা করেছিলেন। কিন্তু খরস্রোতে ভারসাম্য রাখতে পারেননি। জলের তোড়ে ভেসে যান যুবক। গোটা ঘটনাই ক্যামেরাবন্দি হয়েছে। এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
মেহবুবা শনিবার এক্স হ্যান্ডলে লেখেন, ‘‘কুলগাঁওয়ের নদী থেকে আরও একটি দেহ উদ্ধার করা হল। দুর্নীতির অভিযোগ আরও দৃঢ় করছে এই ঘটনা। স্থানীয়দের অভিযোগ, দু’দিন আগে ওই যুবককে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তার দেহ উদ্ধার করা হল নদী থেকে।’’ নিরাপত্তাবাহিনীর তরফে এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা