Advertisement
E-Paper

বৌদির সঙ্গে ‘সম্পর্ক’ নেই, প্রমাণ দিতে সীতার মতো অগ্নিপরীক্ষা দিলেন তেলঙ্গানার যুবক!

তেলঙ্গানার এক যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে গ্রামের মোড়লদের কাছে অভিযোগ করেন এক ব্যক্তি। সম্পর্কে সেই যুবক ওই ব্যক্তির নিজের ভাই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৩ ১৫:৩২
screen grab of Agnipariksha

বৌদির সঙ্গে সম্পর্ক নেই প্রমাণে অগ্নিপরীক্ষা দিলেন যুবক। ছবি: সংগৃহীত।

বৌদির সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক নেই। তা প্রমাণ করতে অগ্নিপরীক্ষা দিলেন তেলঙ্গানার এক যুবক। ঘটনাটি ঘটেছে বানজারুপল্লিতে। পুলিশেও অভিযোগ দায়ের হয়েছে।

স্ত্রীর সঙ্গে ভাইয়ের বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ দাদার। সেই সন্দেহের কথা পঞ্চায়েতকে জানান দাদা। কিন্তু সম্পর্ক মানতে নারাজ ভাই। অনেক ভাবনার পর স্থির হয় বৌদির সঙ্গে যে তাঁর সম্পর্ক নেই তা প্রমাণ করতে অগ্নিপরীক্ষা দিতে হবে ভাইকে। গ্রামের মোড়লদের সেই প্রস্তাবে রাজিও হন ভাই। অতঃপর, শুরু হয় অগ্নিপরীক্ষার প্রক্রিয়া। মোড়লদের দাবি, অগ্নিপরীক্ষায় সফল হলে তবেই প্রমাণিত হবে বৌদির সঙ্গে সম্পর্ক নেই বলে ভাইয়ের দাবি সত্যি। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, যুবকটি খালি গায়ে একটি আগুনের কুণ্ডের চারপাশে কয়েক বার ঘুরলেন। তার পর কুণ্ডের মধ্যেই ফেলে রাখা একটি তেতে ওঠা লোহার রড হাত দিয়ে তুলে ছুড়ে ফেললেন। এই ভিডিয়োর সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি।

যদিও সূত্রের খবর, গ্রামের মোড়লরা যুবকের পরীক্ষায় সন্তুষ্ট নন। তাঁরা যুবককে ভুল মেনে নিতে চাপ দিচ্ছেন বলেও খবর। এর পরেই যুবকের স্ত্রী পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুলিশ এ নিয়ে কী পদক্ষেপ করেছে তা এখনও জানা যায়নি।

Advertisement
Agnipariksha Love Affair
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy