বিয়ে করার জেরে নাক কাটা গেল এক যুবকের। হ্যাঁ, এমন কাণ্ডই ঘটেছে রাজস্থানের অজমেঢ় জেলায়। জামাই হিসাবে ওই যুবককে মেনে নেননি তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা। সেই কারণে তাঁকে অপহরণ করে তাঁর নাক কেটে নেওয়া হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। সোমবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, গত ১৮ মার্চ ওই যুবককে জোর করে তুলে নিয়ে যান তাঁর শ্যালক এবং শ্বশুরবাড়ির অন্য সদস্যরা। এর পর একটি গ্রামে নিয়ে গিয়ে তাঁর নাক কেটে দেওয়া হয় বলে অভিযোগ। সোমবার এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন যুবক।
আরও পড়ুন:
এই ঘটনায় বেশ কয়েক জন অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, কয়েক দিন আগেই যুবকের বিয়ে হয়। তবে প্রথম থেকেই এই বিয়েতে আপত্তি জানিয়ে আসছিল যুবকের স্ত্রীর পরিবার।