Advertisement
E-Paper

জম্মু-কাশ্মীরে পর পর কয়েকটি তেলের ট্যাঙ্কারে আগুন, ভস্মীভূত দু’টি, কী ভাবে আগুন, বাড়ছে রহস্য

স্থানীয় সূত্রে খবর, একসঙ্গে অনেকগুলি তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যাওয়ায় ওই এলাকায় হুলস্থুল পড়ে যায়। দমকলকে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে দমকল এবং পুলিশ আসে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৬ ১৬:১৯
অগ্নিদগ্ধ তেলের ট্যাঙ্কার। ছবি: সংগৃহীত।

অগ্নিদগ্ধ তেলের ট্যাঙ্কার। ছবি: সংগৃহীত।

জম্মু-কাশ্মীরে একের পর এক তেলের ট্যাঙ্কারে আগুন ধরে গেল। এই ঘটনায় আতঙ্ক ছড়াল স্থানীয়দের মধ্যে। ট্রান্সপোর্ট নগরে আরটিও অফিসের সামনে বেশ কয়েকটি তেলের ট্যাঙ্কার দাঁড় করানো ছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হঠাৎ তাঁরা দেখেন তেলের ট্যাঙ্কারগুলি থেকে ধোঁয়া বার হচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, একসঙ্গে অনেকগুলি তেলের ট্যাঙ্কারে আগুন ধরে যাওয়ায় ওই এলাকায় হুলস্থুল পড়ে যায়। দমকলকে খবর দেওয়া হয়। খবর পেয়েই ঘটনাস্থলে দমকল এবং পুলিশ আসে। কিন্তু তত ক্ষণে দু’টি তেলের ট্যাঙ্কার পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছিল। বাকিগুলি তখনও জ্বলছিল। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেবানোর কাজ শুরু করে।

জানা গিয়েছে, যে জায়গায় তেলের ট্যাঙ্কারগুলি দাঁড় করানো ছিল, তার কয়েক মিটার দূরেই রয়েছ বস্তি। সেখানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। তড়িঘড়ি বস্তি থেকে লোকজনকে সরে যেতে পরামর্শ দেয় পুলিশ। আগুন যাতে বস্তিতে ছড়িয়ে না পড়ে তার জন্য মরিয়া চেষ্টা চালিয়ে গিয়েছে দমকল। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, আগুন যদি বস্তিতে ছড়িয়ে পড়ত, তা হলে অনেক ক্ষয়ক্ষতি হত, প্রাণহানির আশঙ্কাও থাকত। কিন্তু তেলের ট্যাঙ্কারে কী ভাবে আগুন লাগল, তা নিয়েই রহস্য বাড়ছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

Jammu and Kashmir
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy