Advertisement
E-Paper

রিল বানানোর জন্য আসনের কভার ছিঁড়ে ফুর্তি, রেলকামরার ভিডিয়ো ভাইরাল হতে সমালোচনার বন্যা

এক তরুণ হঠাৎ আসনের কভার দূরে ছুড়ে ফেলে দিলেন। তা দেখে বাকি তিন তরুণ আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। দু’জন আবার ট্রেনের হাতল ধরে ঝুলে পড়লেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১২:২৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মজাদার রিল বানিয়ে সমাজমাধ্যমের পাতায় পোস্ট করবেন বলে রেলকামরায় উঠেছিলেন চার তরুণ। কেউ ট্রেনের হাতল ধরে ঝুলে পড়ছেন। কেউ আবার আসনের কভার ছিঁড়ে তা অন্য দিকে ছুড়ে ফেলে দিচ্ছেন। ফোনের নিজস্বী ক্যামেরা চালু করে বন্ধুদের এই কাণ্ড রেকর্ড করছেন এক তরুণ। সকলের চোখেমুখে আনন্দ ফুটে উঠছে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) ছড়িয়ে পড়তে সমালোচনার বন্যা বয়ে গিয়েছে।

‘তরুণ গৌতম’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, চলন্ত ট্রেনের এক কামরায় চার তরুণ দাঁড়িয়ে রয়েছেন। এক তরুণ ক্যামেরা ধরে রয়েছেন এবং তাঁর তিন বন্ধু কামরায় ঘোরাঘুরি করছেন। এক তরুণ হঠাৎ আসনের কভার দূরে ছুড়ে ফেলে দিলেন। তা দেখে বাকি তিন তরুণ আনন্দে আত্মহারা হয়ে পড়লেন।

দু’জন আবার ট্রেনের হাতল ধরে ঝুলে পড়লেন। সেই ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে সমালোচনার বন্যা বয়ে যায় নেটপাড়ায়। এই ঘটনাটি কবে এবং কোন ট্রেনে ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে, তরুণদের আচরণ দেখে ক্ষোভপ্রকাশ করেছেন নেটপাড়ার অধিকাংশ। এক জন এই প্রসঙ্গে লিখেছেন, ‘‘তরুণদের ইতিমধ্যেই গ্রেফতার করা প্রয়োজন। রেলের তরফে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত। এ আবার কী ধরনের অসভ্যতা!’’

Viral Video Indian Railways
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy