‘‘মে ডে…মে ডে…মে ডে…’’।
‘‘নো পাওয়ার…নো থ্রাস্ট…গোয়িং ডাউন…’’।
দুর্ঘটনার আগে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-কে বার্তা পাঠিয়েছিলেন পাইলট সুমিত সবরওয়াল। মাত্র পাঁচ সেকেন্ডের বার্তা ছিল। তার পরই অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমান। দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) জানিয়েছে, দুপুর ১টা ৩৯ মিনিটে বিমানটি রানওয়ে ছাড়ার পর পরই এটিসিকে ‘মে ডে কল’ করেন পাইলট। কিন্তু বিমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও আর জবাব পাওয়া যায়নি।
বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, বিমানটি ওড়ার ৪০ সেকেন্ডের মধ্যেই এটিসি-র সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বৃহস্পতিবার ১টা ৩৯ মিনিটে বিমানটি ওড়ে। ১টা ৪০ মিনিটে ভেঙে পড়ে। এই এক মিনিটের মাঝেই এটিসি-র সঙ্গে যোগাযোগ হয় পাইলটের। বিপদবার্তা পাঠানো হয়।
যদিও ঠিক কী হয়েছিল ওই সময়ে, তা ব্ল্যাকবক্স থেকেই জানা যাবে বলে দাবি তদন্তকারীদের। ইতিমধ্যেই একটি ব্ল্যাকবক্স উদ্ধার হয়েছে। দ্বিতীয় ব্ল্যাকবক্সটি এখনও পাওয়া যায়নি বলে সূত্রের খবর। এই দুর্ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চালাচ্ছে বেশ কয়েকটি সংস্থাও।
বৃহস্পতিবার দুর্ঘটনার পর থেকে বেশ কয়েকটি প্রশ্ন উঠে আসছে। দুর্ঘটনা কী ভাবে, কোথায় ত্রুটি ছিল, যান্ত্রিক ত্রুটি না কি মানবিক, এখন এই সব প্রশ্ন নিয়ে কাটাছেঁড়া এবং বিশ্লেষণ চলছে। যদিও এ সব প্রশ্নের উত্তর পেতে আরও বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলেই মনে করছেন অনেকে। এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ে মেঘানিনগরের বি জে মেডিক্যাল কলেজের হস্টেলের উপর। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত বিমানযাত্রী, ক্রু সদস্য, পাইলট, হস্টেলের পড়ুয়া-সহ মোট ২৭৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, থ্রাস্ট হল একটি শক্তি। যা বিমানকে হাওয়ায় ভাসতে সাহায্য করে। বিমানের ইঞ্জিন থেকেই এই শক্তি সৃষ্টি হয়। বাইরের তাপমাত্রা বেশি থাকার জন্য অনেক সময় থ্রাস্ট কমে যায়। এই জন্য উড়ানের সময় সঠিক থ্রাস্ট নির্ধারণ করে নেওয়া অত্যন্ত জরুরি। যদি পাইলট ভুলক্রমে কম ‘থ্রাস্ট’ নির্ধারণ করেন বা এই থ্রাস্ট নির্ধারণে তাঁর যদি হিসাবের গন্ডগোল হয়, তা হলে বিমান উপরের দিকে উঠতে পারবে না।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- অহমদাবাদ বিমানবন্দর থেকে ঢিলছোড়া দূরত্বে ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান।
- এয়ার ইন্ডিয়ার ওই বিমানে বহু যাত্রী ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
-
ড্রিমলাইনারের জ্বালানি সুইচ নিয়ে কেন বার বার সমস্যা? আমেরিকায় বোয়িং দফতরে পরীক্ষা করে দেখবে ডিজিসিএ
-
অহমদাবাদ দুর্ঘটনার চার দিন পরে এয়ার ইন্ডিয়ার ১১২ জন পাইলট ছুটি নেন, কেন? সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
-
কোনও বোয়িংয়ের জ্বালানির সুইচে সমস্যা নেই! জানাল এয়ার ইন্ডিয়া, দুর্ঘটনার পরই পরীক্ষা করা হয় সব ক’টি বিমানে
-
যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা উড়িয়ে দিয়েছে তদন্ত রিপোর্ট! সিনিয়র পাইলটকে ঘিরেই এখন ঘুরপাক খাচ্ছে বিমান বিপর্যয় রহস্য
-
ইঞ্জিনে জ্বালানি সরবরাহ হঠাৎ বন্ধ, কার ভুলে সুইচ ‘অফ-অন’, শেষ মুহূর্তের কথোপকথনে রহস্য