Advertisement
E-Paper

Police: শ্যুটিং নয়, বাস্তব! তরোয়াল নিয়ে ঝাঁপিয়ে পড়ল দুষ্কৃতী, খালি হাতে রুখে দিলেন ‘সিঙ্ঘম’

দুষ্কৃতীর হাতে তরবারি দেখে বিন্দুমাত্র ভয় না পেয়ে খালি হাতেই তার দিকে এগিয়ে যান পুলিশ আধিকারিক। সুযোগ বুঝেই খপ করে দুষ্কৃতীর হাত ধরে ফেলেন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ১৫:৪৬
পুলিশের সঙ্গে দুষ্কৃতীর লড়াইয়ের সেই দৃশ্য। ছবি সৌজন্য টুইটার।

পুলিশের সঙ্গে দুষ্কৃতীর লড়াইয়ের সেই দৃশ্য। ছবি সৌজন্য টুইটার।

পুলিশ আধিকারিককে গাড়ি থেকে নামতে দেখেই ব্যাগ থেকে তরবারি বার করেছিল দুষ্কৃতী। তার দিকে এগিয়ে যেতেই সেই তরবারি নিয়ে পুলিশ আধিকারিকের উপর ঝাঁপিয়ে পড়ে সে। বার কয়েক পুলিশ অফিসারকে লক্ষ্য করে তরবারি চালাতেও দেখা যায় দুষ্কৃতীকে।

দুষ্কৃতীর হাতে তরবারি দেখেও বিন্দুমাত্র ভয় না পেয়ে খালি হাতেই তার দিকে এগিয়ে যান পুলিশ আধিকারিক। সুযোগ বুঝে খপ করে দুষ্কৃতীর হাত ধরে ফেলেন। কিন্তু নিজেকে ছাড়ানোর চেষ্টায় ফের তরবারি চালানোর চেষ্টা করলে দুষ্কৃতীকে জাপটে ধরে মাটিতে ফেলে তার হাত থেকে তরবারি কেড়ে নেন পুলিশ আধিকারিক। তত ক্ষণে স্থানীয়রাও জড়ো হয়ে যান সেখানে। তাঁরাও দুষ্কৃতীকে ধরে কয়েক ঘা লাগান। এর পরই দুষ্কৃতীকে তুলে নিয়ে যায় পুলিশ।

ঘটনাটি ঘটেছে কেরলে। ভিডিয়োটি নেটমাধ্যমে শেয়ার করেছেন বিজয়কুমার নামে এক আইপিএস আধিকারিক। ওই পুলিশ অফিসারের এই বাহাদুরির প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিকরা।

kerala Miscreant police Sword
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy