Advertisement
E-Paper

তোলাবাজির টাকা দিতে অস্বীকার স্পা মালিকের, কর্মীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ দুষ্কৃতীদের! কেরলে ধৃত দুই, বাকিদের খোঁজ চলছে

পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্তের নাম সুবিন আলেকজ়ান্ডার। সুবিন এবং তাঁর এক সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। স্পা মালিকের অভিযোগ, দীর্ঘ দিন ধরেই তোলাবাজির টাকার জন্য তাঁকে শাসানো হচ্ছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

তোলাবাজির টাকা দিতে অস্বীকার করেছিলেন স্পা মালিক। আর তার পরই তাঁরই স্পা-এর এক কর্মীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল কেরলে। ছয় দুষ্কৃতীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়। তাদের মধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্তের নাম সুবিন আলেকজ়ান্ডার। সুবিন এবং তাঁর এক সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ। স্পা মালিকের অভিযোগ, দীর্ঘ দিন ধরেই তোলাবাজির টাকার জন্য তাঁকে শাসানো হচ্ছিল। গত ১ ফেব্রুয়ারি সুবিন তাঁর দলবল নিয়ে দোকানে আসেন। তার পর স্পা মালিককে শাসাতে শুরু করেন। অভিযোগ, ৫০ হাজার টাকা দাবি করা হয়। স্পা মালিক তা দিতে অস্বীকার করেন।

অভিযোগ, টাকা না পেয়ে সুবিন এবং তাঁর দলবল তখন স্পা-এর এক কর্মীকে বন্ধক বানান। তার পর তাঁকে স্পা-এর একটি ঘরে নিয়ে ছ’জন মিলে ধর্ষণ করেন বলে অভিযোগ। শুধু তা-ই নয়, সেই ঘটনার ভিডিয়ো করেন। নিজস্বী তোলেন অভিযুক্তেরা। দোকানে আসা এক গ্রাহককেও মারধর করা হয় বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে জেলের বাইরে এসছিলেন সুবিন। এই ঘটনার পর তাঁকে ধরতে গেলে পুলিশের উপর কুকুর লেলিয়ে দেন বলে অভিযোগ। তাতে দুই পুলিশ আধিকারিক আহত হয়েছেন। যদিও পরে সুবিন এবং তাঁর এক সঙ্গদী বার্লিন দাসকে গ্রেফতার করে পুলিশ।

Spa
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy