Advertisement
E-Paper

বিয়ের কেনাকাটার নাম করে বান্ধবীকে ধর্ষণ, ভিডিয়ো ফেসবুকের বন্ধুর! ধৃত অভিযুক্ত যুবক

যুবতীর অভিযোগ, তাঁর বিয়ের কেনাকাটায় সঙ্গ দেওয়ার অজুহাতে ১০ মার্চ মুম্বইয়ের দাদর এলাকায় একটি লজে নিয়ে গিয়ে ধর্ষণ করেছেন ওই যুবক। সে সময় বহু আপত্তিকর ছবি, ভিডিয়ো তুলে রেখেছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৩ ১৯:৪০
Representational Image of Arrested person

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ফেসবুকের মাধ্যমে আলাপের পর থেকে এক যুবকের সঙ্গে বন্ধুর মতো সময় কাটাতেন। তবে সেই যুবকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ করেছেন মহারাষ্ট্রের এক যুবতী। তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে সোমবার সংবাদমাধ্যম সূত্রে খবর।

পুলিশের কাছে ওই যুবতীর অভিযোগ, তাঁর বিয়ের কেনাকাটায় সঙ্গ দেওয়ার অজুহাতে ১০ মার্চ মুম্বইয়ের দাদর এলাকায় একটি লজে নিয়ে গিয়ে ধর্ষণ করেছেন ওই যুবক। সে সময় বহু আপত্তিকর ছবি, ভিডিয়ো তুলে রেখেছিলেন তিনি। তবে তাঁর বিয়ের পর সে সব ভিডিয়ো স্বামীর কাছে পাঠিয়েছেন অভিযুক্ত। এর পরই গামদেবী থানার দ্বারস্থ হন যুবতী। তদন্তে নেমে ধর্ষণ, হুমকি দেওয়া এবং ব্ল্যাকমেল করার অভিযোগে ২৫ বছরের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদমাধ্যম সূত্রে খবর, সমাজমাধ্যমে আলাপের পর থেকে ওই যুবকের সঙ্গে নিয়মিত মোবাইলে কথাবার্তা হত বলে জানিয়েছেন যুবতী। গত বছর থেকে মুম্বইয়ে কাকার বাড়িতে থাকতে শুরু করেছিলেন তিনি। সে সময় অভিযুক্ত মুম্বইয়ে বসবাস শুরু করেন। তখন থেকে তাঁদের দেখাসাক্ষা়ৎ শুরু হয়েছিল। দু’জনে একসঙ্গে সময়ও কাটাতেন। তবে গত বছর যুবতী জানিয়ে দেন, চলতি বছরের মে মাসে তাঁর বিয়ে স্থির হয়েছে। যুবতীর অভিযোগ, বিয়ের কেনাকাটায় সঙ্গ দেওয়ার নাম করে তাঁকে দাদরের একটি লজে নিয়ে যান ওই যুবক। সেখানেই তাঁকে ধর্ষণের পাশাপাশি হুমকি দেন। এমনকি, জোর করে বিয়েও করেন। কয়েক মাস আগে তাঁর পছন্দের ব্যক্তিকে বিয়ে করেছেন ওই যুবতী। তবে বিয়ের কয়েক দিনের মধ্যেই আপত্তিকর দৃশ্যের ছবি ও ভিডিয়ো স্বামীর কাছে পাঠিয়ে দেন অভিযুক্ত। এর পর স্বামীকে সব কথা বলেন তিনি। যুবতীর বয়ানের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy