Advertisement
E-Paper

Mumbai: মায়ের গলার নলি কেটে খুনের পর ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের!

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মুম্বইয়ের মুলুন্দ এলাকায় মাকে ধারালো অস্ত্র দিয়ে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। মামলা রুজু করেছে পুলিশ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুলাই ২০২২ ১১:০৫
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মায়ের গলার নলি কেটে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। খুনের পর আত্মহত্যা করতে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিলেন যুবক। তবে রেলপুলিশের তৎপরতায় প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। মুম্বইয়ের মুলুন্দ এলাকার ঘটনা।

সংবাদ সংস্থা সূত্রে খবর, ফ্ল্যাটের বাইরে রক্ত দেখতে পান প্রতিবেশীরা। তার পরই তাঁরা পুলিশকে খবর দেন। ফ্ল্যাটের মধ্যে ঢুকে রক্তাক্ত অবস্থায় এক মহিলাকে পড়ে থাকতে দেখেন পুলিশকর্মীরা। ঘটনাস্থল থেকে গুজরাতি ভাষায় লেখা একটি নোট ও ছুরি উদ্ধার করে পুলিশ। এর পর মৃত মহিলার স্বামীকে ফোন করেন পুলিশকর্মীরা। ওই নোটটি অনুবাদ করেন তাঁর স্বামী। নোটে লেখা ছিল, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মাকে খুন করেছেন যুবক।

মাকে খুনের পর ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন যুবক। রেলপুলিশ তাঁকে উদ্ধার করে। হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই যুবককে। ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

mumbai Crime police
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy