Advertisement
E-Paper

গায়ে আগুন, আততায়ীকেই আঁকড়ে ধরলেন মহিলা, মৃত ১

বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকা ও তাঁর পরিবারকে নানা ভাবে উত্যক্ত করতে থাকেন বিজয়।

সংবাদসংস্থা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৫১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

প্রেমিকাকে পুড়িয়ে মারার চেষ্টায় উল্টো ফল হল। নিজের লাগানো আগুনেই দগ্ধ হলেন ‘প্রেমিক’। এই ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। তবে যাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল, সেই প্রেমিকা এখনও জীবিত। মুম্বইয়ের এক হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। যদিও তাঁর অবস্থা অত্যন্ত সঙ্কটজনক বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

মুম্বইয়ের মেঘাওয়াড়ির এই ঘটনায় মৃত ‘প্রেমিক’ বিজয় খাম্বের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। চিকিৎসাধীন মহিলার ভাইয়ের অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্তও। পুলিশ জানিয়েছে মৃত বিজয় ও ওই মহিলা দু’জনেই পূর্ব মুম্বইয়ের যোগেশ্বরী এলাকার গাঁধী নগরের বাসিন্দা। দু’জনের মধ্যে প্রায় আড়াই বছরের সম্পর্ক। কিন্তু, বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকা ও তাঁর পরিবারকে নানা ভাবে উত্যক্ত করতে থাকেন বিজয়।

গত ৬ ফেব্রুয়ারি বাড়িতে একা ছিলেন ওই মহিলা। বিজয় তাঁর বাড়িতে ঢুকে গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করে। কিন্তু আগুন লাগার পর প্রেমিকা তাঁকেই আঁকড়ে ধরেন। সেই আগুনেই পুড়ে বিজয় মারা যান।

পুলিশ জানিয়েছে, প্রতিবেশীরাই আগুন নিভিয়ে উদ্ধার করেন দু’জনকে। তবে ততক্ষণে বিজয়ের মৃত্যু হয়েছে।

Fire mumbai Home Fire Murder Attempt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy